কাশ্মীর সীমান্ত: ভারত-পাকিস্তানের সেনাদের ফের গোলাগুলি

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারত-শাসিত কাশ্মিরে বন্দুকধারীদের হামলার পর থেকেই ভারত-পাকিস্তানের সম্পর্ক বেশ অবনতি হয়েছে। পাল্টপাল্টি পদক্ষেপেসহ উত্তেজনা ক্রমেই চরমে পৌঁছেছে এবং এর মধ্যেই সীমান্তে ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ নিয়ে টানা তিনরাত ধরে কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল।

রবিবার একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার গভীর রাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের তুতমারি গলি ও রামপুর সেক্টরের বিপরীত দিকে দুই পক্ষের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে।

বলা হয়, এ নিয়ে পর পর তিন রাত ভারত-পাকিস্তান সীমান্তে সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। এর আগে শুক্রবার ও বৃহস্পতিবার রাতে নিয়ন্ত্রণরেখায় দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় ঘটে।

যদিও এসব গোলাগুলির ঘটনা নিয়ে পাকিস্তানের কোনো মন্তব্য পাওয়া যায়নি। ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তানি সেনারা বিনা উসকানিতে গুলি চালিয়েছে। ভারতের সেনাবাহিনী পাল্টা জবাব দিলেও এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে গত ২২ এপ্রিল বন্দুকধারীদের ভয়াবহ হামলায় ২৬ জন নিহতের ঘটনা এবং পাল্টাপাল্টি অভিযোগের ফলে পাকিস্তান ও ভারতের সম্পর্ক ফের তলানিতে পৌঁছেছে। এর জেরে পাল্টপাল্টি পদক্ষেপে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে। এর মধ্যেই কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটলো।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

পদত্যাগ ‘বিবেচনায় নেই’, শিক্ষামন্ত্রীর ‘পাশেই রয়েছে’ মোদি সরকার

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সরকারের ‘বিবেচনায় নেই’ বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকারের শীর্ষ পর্যায়ের সূত্র। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে তারা বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার শিক্ষামন্ত্রীর ‘পাশেই রয়েছে’। এদিকে ককরোচ জনতা পার্টি (সিজেপি) জানিয়েছ

৯ ঘণ্টা আগে

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি, শনিবার পর্যন্ত সময় নিয়েছে সরকার

কেন্দ্রীয় সরকারের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকের পর দলটি জানিয়েছে— শিক্ষামন্ত্রীর পদত্যাগ অথবা তাকে বরখাস্ত করা ছাড়া এই আন্দোলনের সমাধান হবে না। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় সরকার শনিবার দুপুর পর্যন্ত সময় নিয়েছে। ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকবে।

১২ ঘণ্টা আগে

প্রশ্নফাঁসে ১০ বছরের জেল-১০ কোটি রুপি জরিমানা, আইনে সংশোধনীর পথে ভারত

নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলমান বিক্ষোভের মধ্যে প্রশ্নফাঁস ও পরীক্ষায় অসদুপায় ঠেকাতে আইন আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে ভারতের মোদি সরকার। বিদ্যমান আইনে সংশোধনী এনে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের জন্য সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও ১০ কোটি রুপি জরিমানার বিধান যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।

১৩ ঘণ্টা আগে

পুলিশ ভ্যানের সামনে অটল— নির্ভীক তারুণ্যের ‘পোস্টার গার্ল’ মুম্বাইয়ের রিয়া

এরপর দৃঢ় কণ্ঠে বলেন, ‘আমাকে ভয় দেখিয়ে সরানো যাবে না। আমি ঠিক করেই নিয়েছিলাম, প্রয়োজন হলে পুলিশ আমাকে চাপা দিয়েই চলে যাক।’

১৩ ঘণ্টা আগে