কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ ফের বাড়ল

ডেস্ক, রাজনীতি ডটকম

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ ফের বাড়াল। আগামী ১৪ দিন তাকে তিহার কারাগারেই থাকতে হবে বলে মঙ্গলবার নির্দেশ দিয়েছেন দিল্লির একটি আদালত।

আদালত জানিয়েছেন, আগামী ৭ মে পর্যন্ত কেজরিওয়ালকে বিচার বিভাগীয় কারা হেফাজতে রাখতে হবে। দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট আবগারি নীতিসংক্রান্ত ইডির মামলায় কেজরিওয়াল, বিআরএস নেতাকে কবিতা ও চানপ্রীত সিংকে ৭ মে পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

এদিকে আম আদমি পার্টির (আপ) এই নেতাকে কারাগারেই ইনসুলিন দেওয়ার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। কয়েক দিন ধরেই কারাবন্দি আপ সুপ্রিমোকে নিয়ে সুগার-বিতর্ক চলছিল। কেজরিওয়ালের রক্তে শর্করার মাত্রা অনেক বেড়ে গেলেও তাকে ইনসুলিন দেওয়া হচ্ছে না বলে তার দলের তরফ থেকে বারবার অভিযোগ করা হচ্ছিল। একই অভিযোগ করেছিলেন কেজরিওয়াল স্বয়ং।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, বিবিসি

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মধ্যবর্তী নির্বাচনের আগে ইএসি সদস্যদের সরালেন ট্রাম্প, বাড়ছে উদ্বেগ

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে—ওই ই-মেইলে বলা হয়, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের পক্ষ থেকে জানানো হচ্ছে, ইলেকশন অ্যাসিস্ট্যান্স কমিশনের কমিশনার হিসেবে আপনার দায়িত্ব অবিলম্বে কার্যকরভাবে শেষ করা হলো।’

৮ ঘণ্টা আগে

মার্কিন হামলার জবাব ইরানের, ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দিনের হামলার জবাব হিসেবে বাহরাইন, কুয়েত ও কাতারে থাকা মার্কিন ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় হামলা চালানো হয়েছে। তবে এসব দেশের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের ভূখণ্ড ইরানে হামলার জন্য ব্যবহার করা হয়নি।

৮ ঘণ্টা আগে

মাশহাদে চিরনিদ্রায় শায়িত আলি খামেনি, বিদায় জানাতে লাখো মানুষের ঢল

বৃহস্পতিবার (৯ জুলাই) মাশহাদের দিকে এগিয়ে যায় খামেনির মরদেহবাহী ট্রাক। রাস্তার দুই পাশে কালো পোশাক পরা লাখো শোকাহত মানুষ ইরানের পতাকা, খামেনির ছবি ও বিপ্লবী স্লোগান লেখা লাল প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ছিলেন। ধীরগতিতে এগিয়ে চলা শবযাত্রার সময় পুরো শহরে শোক, ধর্মীয় আবেগ ও প্রতিশোধের আহ্বানের মিশ্র পরিবেশ

১৭ ঘণ্টা আগে

আমিরাতে বিগ টিকেট লটারিতে ১০ লাখ দিরহাম জিতলেন বাংলাদেশি আতিক

বৃহস্পতিবার (৯ জুলাই) এ খবর দিয়েছে গালফ নিউজ। খবরে বলা হয়েছে, বিগ টিকেট কর্তৃপক্ষ জানিয়েছে, বিজয়ী বাংলাদেশি মোহাম্মদ আতিক হাসানের টিকিট নম্বর ছিল ৩৫৯৬৮৫। তবে তিনি কত দিন ধরে এই ড্রতে অংশ নিচ্ছিলেন বা পুরস্কারের অর্থ কীভাবে ব্যবহার করবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

১৯ ঘণ্টা আগে