মার্কিন হামলার জবাব ইরানের, ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য

ডেস্ক, রাজনীতি ডটকম
নতুন করে সংঘর্ষে জড়িয়েছে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত তীব্র হয়েছে। এক পক্ষের হামলার জবাবে অন্য পক্ষ পাল্টা আঘাত হানায় মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দ্বিতীয় দিনের মতো ইরানের হামলার লক্ষ্য হয়েছে কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটি। অন্যদিকে জর্ডান ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে।

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দিনের হামলার জবাব হিসেবে বাহরাইন, কুয়েত ও কাতারে থাকা মার্কিন ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় হামলা চালানো হয়েছে। তবে এসব দেশের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের ভূখণ্ড ইরানে হামলার জন্য ব্যবহার করা হয়নি।

যুক্তরাষ্ট্রের হামলায় গত দুই দিনে ইরানে ১৪ জন নিহত ও ৭৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটি। বুশেহর, চাবাহার, বন্দর আব্বাস ও সিরিকসহ হরমুজ প্রণালির আশপাশের বিভিন্ন এলাকায় হামলা হয়েছে বলে অভিযোগ করেছে তেহরান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে ইরানি হামলার জবাব দিতেই এসব অভিযান চালানো হচ্ছে।

কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ভোর থেকে দেশটির আকাশসীমায় তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ১০টি ড্রোন শনাক্ত করা হয়। এগুলো প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে দেশটি। তবে প্রতিরোধ কার্যক্রমের সময় ছিটকে পড়া ধ্বংসাবশেষে একজন আহত হয়েছেন।

এর আগে বাহরাইন ও কাতারেও একই ধরনের হামলার ঘটনা ঘটে। কাতারের নাগরিকদের মোবাইলে সতর্কবার্তা পাঠানো হয়। পরে জানানো হয়, হামলার হুমকি মোকাবিলা করা হয়েছে।

ইরানের দাবি, উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য ব্যবহার করা হচ্ছে। তবে কাতারসহ সংশ্লিষ্ট দেশগুলো এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

এদিকে জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা ইরানের ছোড়া আটটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র বুশেহরের পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছেও হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। দেশটির বন্দর আব্বাস ও সিরিক শহরেও হামলার খবর জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম।

অন্যদিকে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, মার্কিন হামলার কারণে হরমুজ প্রণালির নৌ চলাচল ব্যাহত হতে পারে। সংস্থাটি বলেছে, যুদ্ধ শুরুর আগের তুলনায় বর্তমানে ওই পথে জাহাজ চলাচল অর্ধেকে নেমে এসেছে।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের ‘অপমানজনক’ বক্তব্যের জবাব দেবে না তেহরান। তিনি বলেন, ইরান নিজের অধিকার রক্ষায় দৃঢ় থাকবে।

এর আগে ন্যাটো সম্মেলন চলাকালে ট্রাম্প ইরানের নেতাদের বিরুদ্ধে কঠোর মন্তব্য করেন এবং যুদ্ধবিরতি শেষ হয়েছে বলে দাবি করেন। এর পরই দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়তে থাকে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

সন্দেভাজনদের বাংলাদেশে পুশব্যাক সম্পূর্ণ অবৈধ— বললেন আসামের বিধায়ক আজমল

আসামের বিরোধী দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) এই প্রধান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরও বলেন, কথিত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও ফেরত পাঠানোর ক্ষেত্রে আইন ও সংবিধান অনুসরণ করতেই হবে। সীমান্তে কাউকে জোর করে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

১২ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।

১৭ ঘণ্টা আগে

আর্জেন্টিনা ম্যাচে মিসর ‘ডাকাতির শিকার’— বিতর্কিত রেফারিং নিয়ে মামদানি

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’

১৮ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ১৪ দেশের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করল সৌদি আরব

বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

১৯ ঘণ্টা আগে