দিল্লি হাইকোর্ট ও বিমানবন্দরে বোমা হামলার হুমকি

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১৯: ২০
ছবি: সংগৃহীত

ভারতের স্বাধীনতা দিবসকে ঘিরে কড়া নিরাপত্তার মধ্যেই দিল্লির হাইকোর্ট, আন্তর্জাতিক বিমানবন্দর ও একাধিক সরকারি কার্যালয়ে বোমার হুমকির ঘটনা ঘটেছে।

শনিবার (১৪ আগস্ট) দুপুর ও বিকেলে বিস্ফোরণের কথা জানিয়ে ইমেইলে এই হুমকি দেওয়া হলেও, দ্রুত তল্লাশি চালিয়ে এগুলোকে সম্পূর্ণ 'ভুয়া' বলে নিশ্চিত করেছে ভারতের নিরাপত্তা বাহিনী। খবর ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু ডটকম’র।

দিল্লি হাইকোর্ট ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পায়। ‘বম্ব ব্লাস্ট দিল্লি হাইকোর্ট @ ২:১১ পিএম’ শিরোনামের ইমেইলে শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ১১ মিনিটে হাইকোর্টে বিস্ফোরণের বার্তা দেওয়া হয়। একই দিন বিকেল ৩টা ১১ মিনিটে দিল্লির জেলা আদালতগুলোতেও বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে ইমেইলে।

পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ। নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা।

এদিকে, ভারতীয় সরকারি সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানায়, দেশটির স্বাধীনতা দিবসে দিল্লির হাইকোর্ট, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ এবং একাধিক সরকারি কার্যালয়ে ইমেইলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। তবে তল্লাশি চালিয়ে নিরাপত্তা বাহিনী এসব হুমকিকে ‘ভুয়া’ বলে নিশ্চিত করেছে।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার সকালে পর পর কয়েকটি বার্তা আসে। দিল্লির একাধিক উপবিভাগীয় ম্যাজিস্ট্রেট (এসডিএম) কার্যালয়, বিমানবন্দর ও বিভিন্ন সরকারি দপ্তরে শনিবার বোমা হামলার কথা বলা হয়। খবর পেয়ে পুলিশ, বোমা নিষ্ক্রিয়কারী দল ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে তল্লাশি পরিচালনা করে।

এদিকে হাইকোর্ট সূত্র জানায়, একটি ইমেইলে শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ১১ মিনিটে আদালত ভবনে বিস্ফোরণ ঘটানোর হুমকি দেওয়া হয়েছিল। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থার জন্য পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে আদালত প্রশাসন।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইয়েমেনে হুতি-সরকারি বাহিনীর লড়াই তীব্র, সৌদির ১২৯ বিমান হামলার দাবি

শনিবার ইয়েমেনি সরকারি বাহিনী জানায়, লোহিত সাগর উপকূলে হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। সরকারি সংবাদ সংস্থা সাবার প্রতিবেদনে বলা হয়, মোখার কাছে হামলায় হুতিদের কয়েকটি যান ও অস্ত্র ধ্বংস এবং বেশ কয়েকজন যোদ্ধা নিহত হয়েছে। মোখা-ধুবাব সড়কেও হুতিদের যান ও সদস্যদের লক্ষ্য করে হামলা চালান

১৩ ঘণ্টা আগে

পশ্চিমা নিষেধাজ্ঞায় বৈশ্বিক খাদ্যনিরাপত্তা হুমকিতে: পেজেশকিয়ান

পেজেশকিয়ান বলেন, সীমিত কিছু আর্থিক ও বাণিজ্যিক ব্যবস্থার ওপর অতিরিক্ত নির্ভরতা উদীয়মান অর্থনীতিগুলোকে রাজনৈতিক অভিঘাতের কাছে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। ব্রিকসকে তাই এখন শুধু উদীয়মান অর্থনীতিগুলোর সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে থাকলে চলবে না, বরং আরও ভারসাম্যপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত বৈশ্বিক অর্

১৩ ঘণ্টা আগে

ইরান যুদ্ধে ট্রাম্পের সীমা মধ্যবর্তী নির্বাচন, প্রশাসনে দীর্ঘ যুদ্ধের শঙ্কা

তবে ট্রাম্পের এই আশাবাদী পূর্বাভাসের সঙ্গে মিলছে না তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের অভ্যন্তরীণ মূল্যায়ন। ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ শীর্ষ মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা— মার্কিন সামরিক ও অর্থনৈতিক চাপ সহ্য করে যুদ্ধকে আরও দীর্ঘায়িত করতে পারে ইরান।

১৪ ঘণ্টা আগে

হরমুজ প্রণালিতে ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত ১

ইরানের হেনগাম দ্বীপ ও কেশম দ্বীপের শিব দেরাজ উপকূলের কাছে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

২১ ঘণ্টা আগে
Advertisement