আনার হত্যা: জিহাদকে আরও ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ

ডেস্ক, রাজনীতি ডটকম

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় গ্রেপ্তার আসামি জিহাদ হাওলাদারকে ফের ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (২১ জুন) উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত জেলা ও দায়রা আদালতে এ রায় দেন বিচারপতি শুভঙ্কর বিশ্বাস।

শুক্রবার বারাসাত জেলা ও দায়রা আদালতে জিহাদকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু জেল কর্তৃপক্ষের কাছে পর্যাপ্ত পরিমাণে গাড়ি না থাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিহাদকে বিচারপতি শুভঙ্কর বিশ্বাসের এজলাসে হাজির করা হয়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারপতি জিহাদের বক্তব্য শোনেন। সবকিছু শোনার পর বিচারপতি শুভঙ্কর বিশ্বাস জিহাদের জামিন আবেদন নামঞ্জুর করে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পরবর্তী শুনানির দিন আগামী ৫ জুলাই ধার্য করা হয়েছে।

বারাসাত জেলা আদালতের আইনজীবী এ জামাল বলেন, জিহাদ হাওলাদারকে আজ সশরীরে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু পর্যাপ্ত গাড়ির অভাবে তাকে আদালতে আনা সম্ভব হয়নি। তাই এর বিকল্প হিসেবে যে পদ্ধতি চালু আছে, তা অবলম্বন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আসামির সঙ্গে কথা বলেন বিচারপতি।

জিহাদ হাওলাদারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৪ (হত্যার উদ্দেশ্যে অপহরণ), ৩০২ (অপরাধমূলক নরহত্যা), ২০১ (তথ্য প্রমাণ লোপাট) ও ১২০ এর বি (অপরাধমূলক ষড়যন্ত্র)- এই চার জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হয়েছে।

চলতি বছরের ১৩ মে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জীবা গার্ডেনস আবাসনের একটি ফ্ল্যাটে হত্যার শিকার হন বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। হত্যার ১৫ দিন পরে সেই আবাসনের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয় আনারের মরদেহের কিছু অংশ। যদিও এই অংশগুলো এমপি আনারেরই কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উদ্ধার করা এই মাংসের টুকরা পরীক্ষার জন্য এরই মধ্যে ভারতের সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। প্রয়োজনে করা হবে ডিএনএ টেস্টও। আর এই সময়ের মধ্যে হাড় ও মাথার খুলি উদ্ধার করা গেলে এই খুনের তদন্ত গতি পাবে বলে দাবি তদন্তকারী কর্মকর্তাদের।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ প্রণালি ও পারমাণবিক কর্মসূচি— ২ ইস্যুতে আটকে গেছে সমঝোতা

কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার কূটনৈতিক আলোচনায় ইরানের প্রতিনিধি দল দেশের জনগণের অধিকার রক্ষার প্রশ্নে অনড় অবস্থান নেয়। স্পিকার বাঘের গালিবাফের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা রাজনৈতিক ও সামরিক বিভিন্ন ক্ষেত্র এবং শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির বিষয়

৯ ঘণ্টা আগে

ইরানের সব ধরনের পারমাণবিক কার্যক্রম বন্ধ চায় যুক্তরাষ্ট্র

ইরানিয়ানরা এ দ্বন্দ্বের শুরু থেকেই বলে আসছে যে, গত কয়েক বছর যাবৎ হওয়া উচ্চ পর্যায়ের নেতাদের দ্বারা একটি আদেশ জারি ছিল যে, ইরান তারা কোনো পারমাণবিক অস্ত্র নিয়ে কাজ করবে না। তারা জেনেভা এবং ওমানে এর সঙ্গে সম্মত হওয়ার অনেক কাছেই ছিল। তবে এরপরই তাদের ওপর হামলা করা হয়।

৯ ঘণ্টা আগে

পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধিদল

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, মার্কিন প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করায় কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। উভয় পক্ষই নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়ে আলোচনার ইতি টেনেছে। এই ব্যর্থতার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য সংকটে নতুন করে অনিশ্চয়তা তৈরি হলো।

১০ ঘণ্টা আগে

ইরাকের নতুন প্রেসিডেন্ট কুর্দি রাজনীতিক নিজার আমেদি

গত নভেম্বরের নির্বাচনের পর প্রায় ১৫০ দিন সরকারবিহীন থাকা ইরাকে এই নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পথ সুগম হলো। এমন এক সময়ে তিনি দায়িত্ব নিলেন যখন ইরাক মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অস্থিরতার প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করছে।

১১ ঘণ্টা আগে