ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশকে আবারও তাচ্ছিল্য করেছেন বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। কটাক্ষ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকেও।
তিনি বলেছেন, ওরা যুদ্ধ যুদ্ধ খেলায় মেতেছে। ওদের যুদ্ধ থামাতে ভারতের ট্যাংক বা বন্দুকের দরকার নেই। কলকাতার ফোর্ট উইলিয়াম (সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তর) থেকে ৪-৫টা ড্রোন পাঠালে সব খেলা শেষ হয়ে যাবে।
রোববার (১২ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শুভেন্দু আরও বলেন, ভারত অত্যন্ত দায়িত্বশীল দেশ। দুর্বল দেশকে কখনো আক্রমণ করে না। কিন্তু কী করা যাবে, পিপীলিকার ডানা গজায় মরিবার তরে। বাংলাদেশের এই নাবালক অর্বাচীনগুলো ভারতের সামরিক শক্তি সম্পর্কে ওয়াকিবহাল নয়। ওরা জানে না, আমাদের বিএসএফ বা সেনা পাঠানোর দরকার হবে না। ওরা জানে না, ভারত এখন ড্রোনে কত উন্নত। যদি ভারতের ধৈর্যের বাঁধ ভাঙে, তাহলে গোটা পাঁচেক ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে উপহাস করে শুভেন্দু বলেছেন, ইউনূসের অবস্থা ওসামা বিন লাদেনের থেকেও খারাপ হবে।
মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস থেকে ২০২০ সালে বিজেপিতে ভেড়া শুভেন্দু বলেন, ওরা আমাদের বালুরঘাট সীমান্তের সামনে কয়েকটা ট্যাংক নিয়ে এসে খড়ের গাদা দিয়ে ঢেকে রেখেছে। ওরা জানে না যুদ্ধ করতে এখন ট্যাংক লাগে না। আমাদের ট্যাংক লাগে না। ওরা এখনো ৬০-৭০ সালে পড়ে আছে। এখন ট্যাংকে দিয়ে যুদ্ধ হয় না। বন্দুক দিয়ে যুদ্ধ হয় না। যুদ্ধ করতে এখন আর ম্যান পাওয়ার লাগে না। ভারত কয়েকটা ড্রোন শুধু পাঠাবে, তাহলেই ওরা গল্প হয়ে যাবে। অশিক্ষিত মূর্খ রাজাকারের বাচ্চাগুলো ভারতের শক্তি সম্বন্ধে জানে না। এখানে ফোর্ট উইলিয়াম থেকে বোতাম টিপলেই টপাটপ ড্রোন বের হবে। ওদের দফারফা শেষ হয় যাবে।
এরপরই পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গের অবস্থা খুবই খারাপ। এখানে রাষ্ট্রবাদী একটা সরকার দরকার। যে সরকার রাষ্ট্রবিরোধী শক্তি এবং মৌলবাদী জঙ্গিবাদকে জিরো টলারেন্স নীতি নিয়ে খতম করবে। এছাড়া পশ্চিমবঙ্গে বাঁচার কোনো রাস্তা নেই। পশ্চিমবঙ্গ এখন জঙ্গিদের বাসভূমি হয়ে গেছে।
বিজেপির এই নেতা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা খুন করেছিল, ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত, তারা পশ্চিমবঙ্গে ১৫ বছর ধরে বসবাস করছিল। একজন হাওড়াতে হোমিওপ্যাথিক ডাক্তার সেজেছিল, ওখানেই মারা গেছে। আরেকজন মাস্টার মাজেদ পাক সারকাসে ইংরেজি শিক্ষক হিসেবে লুকিয়ে ছিল। তাকে ২০২২ সালে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়েছিল। সেখানে ফাঁসির দণ্ডাদেশ কার্যকর হয়েছিল।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট পদে এটি ছিল হিচিলেমার সপ্তম প্রচেষ্টা। ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে বাড়তি সুবিধা থাকায় তাঁর এই জয় অনেকটাই প্রত্যাশিত ছিল। অন্যদিকে, মুন্ডুবিলের জন্য এটি ছিল প্রেসিডেন্ট পদে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা।
১৪ ঘণ্টা আগে
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের ‘গুরুতর’ নিয়ম লঙ্ঘনের কারণে দুই দেশের আলোচনা চালানোর নির্ধারিত ৬০ দিনের সময়সীমা এখন ‘পুরোপুরি অর্থহীন’ হয়ে পড়েছে। এই সমঝোতার আওতায় তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বিভিন্ন বিরোধপূর্ণ বিষয় সমাধানের আলোচনা করার কথা ছিল।
১৪ ঘণ্টা আগে
রোববার (১৬ আগস্ট) মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত বাংলাদেশ থেকে ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জনের নামের তালিকা মিয়ানমারের কাছে জমা দেওয়া হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে বাংলাদেশে অবস্থানরত রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে নিশ্চিত করা হয়েছে।
১ দিন আগে
মার্কিন সেনাদের আটক বা হত্যা করে ইরানের কাছে হস্তান্তর করতে পারলে প্রায় ৩০ হাজার ডলার (৫ বিলিয়ন ইরানি তোমান) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, কোনো নারী এ ধরনের কাজ করলে তাকে দ্বিগুণ পুরস্কার দেওয়া হবে।
১ দিন আগে