ভারতে চতুর্থ দফার ভোট চলছে

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হওয়া ভোট উৎসব চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রথম দফায় শতাধিক আসনে ভোটগ্রহণের পর দ্বিতীয় দফায় ভোট হয়েছিল ৮৮টি আসনে। এরপর ৭ মে তৃতীয় দফায় ভারতজুড়ে ১১টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৩টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়।

চতুর্থ পর্বে ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৯৬ আসনে ভোটগ্রহণ চলছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের আট লোকসভা আসন-সহ দেশটির মোট ৯৬টি আসনে ভোটগ্রহণ চলছে। ভোট হচ্ছে দেশটির ৯টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে। এর মধ্যে অন্ধ্রপ্রদেশের ২৫টি এবং‌ তেলঙ্গানার ১৭টি আসনের সব আসনেই ভোট হয়ে যাচ্ছে সোমবার।

এছাড়াও উত্তরপ্রদেশের ১৩টি, মহারাষ্ট্রের ১১টি, মধ্যপ্রদেশের ৮টি, ওড়িশার ৪টি, বিহার এবং ঝাড়খণ্ডের ৫টি আসনে ভোটগ্রহণ হচ্ছে আজ। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মিরের শ্রীনগর আসনেও ভোট হচ্ছে।

দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, এই ধপে ১৭ কোটি ৭০ লাখের বেশি ভোটার তাদের ভোট দিবেন। ১৯ লাখের বেশি পোলিং অফিসার দেশটির বিভিন্ন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের প্রায় এক লাখ ৯৬ হাজার ভোট কেন্দ্রে পরিচালনা করছেন।

লোকসভা নির্বাচনের এই পর্বে এক হাজার ৭১৭ জনেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং (বহরমপুর), এসপির অখিলেশ যাদব (কনৌজ), কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী এবং টিএমসির মহুয়া মৈত্র (কৃষ্ণনগর)।

কেন্দ্রীয় মন্ত্রী ও ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা (খুন্তি), তৃণমূলের শত্রুঘ্ন সিনহা (আসানসোল), কংগ্রেসের ওয়াই এস. শর্মিলা (কাদাপা) এবং বিজেপির মাধবী লাথা (হায়দরাবাদ) মাঠে থাকা অন্যান্য প্রধান প্রার্থী।

মোট সাত দফায় লোকসভার নির্বাচন হচ্ছে। প্রথম চার দফার ভোটের পর বাকি থাকবে আরও তিন দফা। পরের ধাপগুলো হল যথাক্রমে পঞ্চম দফা ২০ মে, ষষ্ঠ দফা ২৬ মে এবং সপ্তম ও শেষ দফার ভোট ১ জুন। ভোট গণনা হবে ৪ জুন। সেদিনই জানা যাবে দিল্লির মসনদে যাচ্ছে কোন দল।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তির পথে সবচেয়ে বড় বাধা ইসরায়েল

পারমাণবিক ইস্যুটিও সমাধানযোগ্য; যুক্তরাষ্ট্রের ইরান আক্রমণের আগে ওমানের মধ্যস্থতায় আলোচনা সন্তোষজনকভাবে এগোচ্ছিল। যুক্তরাষ্ট্র যদি ইরানকে সম্মানের সঙ্গে বিবেচনা করে এবং নির্দিষ্ট কিছু সীমারেখা অতিক্রম না করে, তবে ইরানের উচিত হবে একই ধরনের সাড়া দেওয়া এবং সম্পর্কের উন্নতির চেষ্টা করা।

১২ ঘণ্টা আগে

হরমুজ প্রণালি ও পারমাণবিক কর্মসূচি— ২ ইস্যুতে আটকে গেছে সমঝোতা

কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার কূটনৈতিক আলোচনায় ইরানের প্রতিনিধি দল দেশের জনগণের অধিকার রক্ষার প্রশ্নে অনড় অবস্থান নেয়। স্পিকার বাঘের গালিবাফের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা রাজনৈতিক ও সামরিক বিভিন্ন ক্ষেত্র এবং শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির বিষয়

১৩ ঘণ্টা আগে

ইরানের সব ধরনের পারমাণবিক কার্যক্রম বন্ধ চায় যুক্তরাষ্ট্র

ইরানিয়ানরা এ দ্বন্দ্বের শুরু থেকেই বলে আসছে যে, গত কয়েক বছর যাবৎ হওয়া উচ্চ পর্যায়ের নেতাদের দ্বারা একটি আদেশ জারি ছিল যে, ইরান তারা কোনো পারমাণবিক অস্ত্র নিয়ে কাজ করবে না। তারা জেনেভা এবং ওমানে এর সঙ্গে সম্মত হওয়ার অনেক কাছেই ছিল। তবে এরপরই তাদের ওপর হামলা করা হয়।

১৩ ঘণ্টা আগে

পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধিদল

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, মার্কিন প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করায় কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। উভয় পক্ষই নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়ে আলোচনার ইতি টেনেছে। এই ব্যর্থতার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য সংকটে নতুন করে অনিশ্চয়তা তৈরি হলো।

১৪ ঘণ্টা আগে