ডেস্ক, রাজনীতি ডটকম

১৯৬৮ সালের ৭ ফেব্রুয়ারি হিমাচল প্রদেশের চণ্ডীগড় থেকে ১০২ জন যাত্রী নিয়ে উড়াল দিয়েছিল ভারতীয় বিমানবাহিনীর একটি উড়োজাহাজ। রোটাং পাসের কাছে বিধ্বস্ত হয় এটি। দুর্ঘটনার ৫৬ বছর নিহত চারজনের মৃতদেহ উদ্ধার করেছে ভারতীয় সেনাবাহিনী।
সেদিন এন-১২ নামের উড়োজাহাজটি চণ্ডীগড় ছাড়ার অল্প সময় পরেই নিখোঁজ হয়। রোটাং পাসের কাছে ভয়ানক বৈরী আবহাওয়ার মুখে পড়ে বিধ্বস্ত হয় এটি। উড়োজাহাজের ধ্বংসাবশেষ ও নিহতদের দেহাবশেষ হারিয়ে যায় বরফের রাজ্যে।
সেনাবাহিনী জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর দোগরা স্কাউট নামের ইউনিটের নেতৃত্বে এই অনুসন্ধান ও উদ্ধার অভিযান বৃহত্তর চন্দ্র ভাগা মাউন্টেন এক্সপিডিশনের অংশ। এতে সহায়তা করছেন তিরাঙ্গা মাউন্টেন রেসকিউর প্রতিনিধিরা।
এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে।
অটল বিহারি বাজপেয়ী ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিংয়ের পর্বতারোহীরা প্রথম বিধ্বস্ত উড়োজাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন ২০০৩ সালে। পরবর্তী বছরগুলোতে ভারতীয় সেনাবাহিনী বেশ কয়েকটি অভিযান চালায়। ২০০৫, ২০০৬, ২০১৩ এবং ২০১৯ সালের অভিযানে সামনে থেকে নোতৃত্ব দেন দোগরা স্কাউটের সদস্যরা।
বৈরী আবহাওয়া এবং জায়গাটির দুর্গমতার কারণে ২০১৯ সাল পর্যন্ত কেবল পাঁচটি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়। গত রোববার চন্দ্র ভাগা মাউন্টেন এক্সপিডিশন আরও চারটি মরদেহ উদ্ধার করে। এতে দুর্ঘটনায় নিহতদের উদ্ধার করা মৃতদেহের সংখ্যা গিয়ে পৌঁছাল ৯-এ।
নতুন উদ্ধার হওয়া চার মৃতদেহের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এই মৃতদেহগুলো প্রায় অবিকৃত অবস্থায় পাওয়া যায়। তাঁরা হলেন—সিপাহি মালখান সিং ও সিপাহি নারায়ণ সিং এবং ক্রাফটসম্যান টমাস চরণ। অপর মৃতদেহ থেকে উদ্ধার হওয়া নথিগুলো চূড়ান্তভাবে ব্যক্তিটিকে শনাক্ত করতে পারেনি।
চরণ কেরালার পাথানামথিতা জেলার এলানথুরের বাসিন্দা ছিলেন। সরকারি নথি থেকে প্রাপ্ত তথ্যের সাহায্যে মালখান সিংয়ের পরিচয় নিশ্চিত করা হয়। আর্মি মেডিকেল কোরে কর্মরত সিপাহি নারায়ণ সিংকেও সরকারি নথির মাধ্যমে শনাক্ত করা হয়। সিং উত্তরাখণ্ডের গাড়ওয়ালের চামোলি তেহসিলের কোলাপাদি গ্রামের বাসিন্দা ছিলেন।
আগামী ১০ অক্টোবর পর্যন্ত এই অনুসন্ধান চলবে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।
৪ ঘণ্টা আগে
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত
৫ ঘণ্টা আগে
ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
৬ ঘণ্টা আগে
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার ভঙ্গুর চুক্তির অংশ হিসেবে গত ২১ জুন মার্কিন অর্থ বিভাগ আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানের তেল রপ্তানির একটি বিশেষ অনুমোদন দিয়েছিল। কিন্তু হরমুজ প্রণালির সাম্প্রতিক উত্তেজনার পর মঙ্গলবার (৭ জুলাই) সেই অনুমোদন বাতিল করা হয়েছে।
৮ ঘণ্টা আগে