বাংলাদেশের সঙ্গে যৌথ স্বার্থে কাজ করবে ভারত: জয়শঙ্কর

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতকে বাংলাদেশের সঙ্গে যৌথ স্বার্থে কাজ করতে হবে। সেখানে বর্তমানে যে সরকার ক্ষমতায় রয়েছে, ভারত তার সঙ্গেই কাজ চালিয়ে যাবে। শুক্রবার (৩০ আগস্ট) দিল্লিতে রাজীব সিক্রির লেখা ‘স্ট্র্যাটেজিক কনড্রামস: রিশেপিং ইন্ডিয়াস ফরেন পলিসি’ বই প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে তিনি একথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

দিল্লিতে রাষ্ট্রদূত রাজিব সিকরির নতুন বই প্রকাশ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।

এস জয়শঙ্কর বলেন, বাংলাদেশের স্বাধীনতার সময় থেকেই আমাদের সম্পর্ক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছে এবং এটি স্বাভাবিক, আমরা বর্তমান সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাব।

তিনি বলেন, কিন্তু আমাদের এও স্বীকার করতে হবে, সেখানে রাজনৈতিক নানা পরিবর্তন হয়েছে। এসব পরিবর্তন অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে। স্পষ্টতই এখানে আমাদের পারস্পারিক স্বার্থ দেখতে হবে।

এস জয়শঙ্কর প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে নিরবচ্ছিন্ন আলোচনার যুগ শেষ হয়ে গেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধিদল

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, মার্কিন প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করায় কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। উভয় পক্ষই নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়ে আলোচনার ইতি টেনেছে। এই ব্যর্থতার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য সংকটে নতুন করে অনিশ্চয়তা তৈরি হলো।

৬ ঘণ্টা আগে

ইরাকের নতুন প্রেসিডেন্ট কুর্দি রাজনীতিক নিজার আমেদি

গত নভেম্বরের নির্বাচনের পর প্রায় ১৫০ দিন সরকারবিহীন থাকা ইরাকে এই নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পথ সুগম হলো। এমন এক সময়ে তিনি দায়িত্ব নিলেন যখন ইরাক মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অস্থিরতার প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করছে।

৭ ঘণ্টা আগে

সমঝোতা ছাড়াই ফিরে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল

দীর্ঘ আলোচনার নানা ত্রুটি তুলে ধরে ভ্যান্স বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার শর্তসহ আমেরিকার দেওয়া শর্তগুলো মেনে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। খারাপ খবর হলো, আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি।

৭ ঘণ্টা আগে

ইরানকে অস্ত্র দিলে রক্ষা পাবে না চীন, হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

সিএনএন-এর প্রতিবেদনে চীনের পক্ষ থেকে ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রস্তুতির খবর প্রকাশের পর ফ্লোরিডা যাত্রাকালে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এই সতর্কবার্তা দেন।

১০ ঘণ্টা আগে