উত্তরপ্রদেশে ভবনধসে আটজনের প্রাণহানি

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের উত্তরপ্রদেশের লখনৌ শহরে একটি তিনতলা ভবন ধসে অন্তত আটজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২৮ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার বিকালে শহরের ট্রান্সপোর্ট নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, তিনতলা ওই ভবনটিতে বেশ কিছু গোডাউন এবং মোটর ওয়ার্কশপ ছিল। সেখানে এখনো উদ্ধার অভিযান চালাচ্ছে রাজ্যের দুর্যোগ ব্যবস্থা বাহিনী (এসডিআরএফ)।

জেলা প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে আছেন কিনা, সেদিকে খোঁজ নেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ভবনটি প্রায় চার বছর আগে নির্মিত হয়েছিল। দুর্ঘটনার সময়ও সেখানে নির্মাণকাজ চলছিল। শনিবার বিকাল ৪টা ৪৫ মিনিটে যখন এ দুর্ঘটনা ঘটে তখন, অনেকেই ভবনটির নিচতলায় কাজ করছিলেন।

এ ঘটনায় এখন পর্যন্ত আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটির নিচতলায় একটি মোটর ওয়ার্কশপ এবং গুদাম ছিল। দ্বিতীয়তলায় একটি মেডিকেল গোডাউন, আর তৃতীয় তলায় একটি কাটলারির গুদাম ছিল।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরাকের নতুন প্রেসিডেন্ট কুর্দি রাজনীতিক নিজার আমেদি

গত নভেম্বরের নির্বাচনের পর প্রায় ১৫০ দিন সরকারবিহীন থাকা ইরাকে এই নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পথ সুগম হলো। এমন এক সময়ে তিনি দায়িত্ব নিলেন যখন ইরাক মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অস্থিরতার প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করছে।

৫ ঘণ্টা আগে

সমঝোতা ছাড়াই ফিরে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল

দীর্ঘ আলোচনার নানা ত্রুটি তুলে ধরে ভ্যান্স বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার শর্তসহ আমেরিকার দেওয়া শর্তগুলো মেনে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। খারাপ খবর হলো, আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি।

৫ ঘণ্টা আগে

ইরানকে অস্ত্র দিলে রক্ষা পাবে না চীন, হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

সিএনএন-এর প্রতিবেদনে চীনের পক্ষ থেকে ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রস্তুতির খবর প্রকাশের পর ফ্লোরিডা যাত্রাকালে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এই সতর্কবার্তা দেন।

৮ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের শর্তে ইরানের অসম্মতি, হয়নি সমঝোতা

এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, ‘আমরা আলোচনা করেছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে—এটাই ভালো খবর। তবে খারাপ খবর হলো, আমরা এখনো কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি।’

৮ ঘণ্টা আগে