সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠতার জেরে খুন বাবা সিদ্দিকি?

ডেস্ক, রাজনীতি ডটকম

শনিবার রাতে ছেলের অফিস থেকে বেরনোর পর বাবা সিদ্দিকিকে লক্ষ্য করে ছয়টি গুলি চালানো হয়। তিনটি তার শরীরে লাগে। তাকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

পুলিশ জানিয়েছে, এরপর তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তিনজন ভাড়াটে খুনিকে বাবা সিদ্দিকিকে হত্যার কাজে লাগানো হয়েছিল। এর মধ্যে হরিয়ানার গুরমেল সিং এবং উত্তরপ্রদেশ থেকে কাশ্যপকে গ্রেপ্তার করা হয়েছে। তৃতীয় অভিযুক্ত শিব কুমার পলাতক।

আইনজীবীর দাবি ছিল, কাশ্যপ অপ্রাপ্তবয়স্ক। তার বয়স ১৭ বছর। আদালত ডাক্তারি পরীক্ষার নির্দেশ দেয়। তার হাড় পরীক্ষা করে দেখা যায়, তার বয়স ১৯ বছর। ফলে প্রাপ্তবয়স্ক হিসাবেই তার বিচার হবে।

মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, বিষ্ণোই গ্যাং বা অন্য যে কোনো অপরাধী গোষ্ঠী এর পিছনে থাকুক না কেন, কাউকে ছাড়া হবে না। তৃতীয় খুনিকে গ্রেপ্তার করা হবে।

সূত্র জানিয়েছে, ধৃতরা জানিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং টাকার বিনিময়ে ভাড়াটে খুনি নিয়োগ করেছিল। লরেন্স এখন আমেদাবাদ জেলে বন্দি।

রোববার মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ২৮ বছর বয়সি প্রবীণ লোনকারকে এই চক্রান্তের সহযোগী অভিযোগ করে গ্রেপ্তার করেছে। তার ভাই শুভম লোনকারকেও পুলিশ খুঁজছে। শুভম এই হত্যার পিছনে বিষ্ণোই গ্যাং ছিল বলেও জানিয়েছিল। তারা কাশ্যপদের সঙ্গে সহযোগিতা করছিল বলে পুলিশের দাবি।

এনডিটিভিকে সূত্র জানিয়েছে, চতুর্থ আরেকজন চক্রান্তকারী ছিল। তার নাম মোহাম্মদ জিশান আখতার। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যদের সঙ্গে তার পাটিয়ালা জেলে দেখা হয়। গত ৭ জুন সে ছাড়া পায়। তারপর সে গুরমেলের সঙ্গে দেখা করে। সে মুম্বইতে অভিযুক্তদের থাকার ব্যবস্থা ও পালানোর ব্যবস্থা করেছিল বলে অভিযোগ।

কেন এই হত্যা?

মহারাষ্ট্রের তিনবারের বিধায়ক ও সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকিকে কেন হত্যা করা হলো? পুলিশ এখনো পর্যন্ত এর কোনো কারণ জানায়নি।

লোনকর তার পোস্টে দাবি করেছিল, সিদ্দিকিকে মারা হয়েছে, কারণ সে দাউদ ইব্রাহিমের সঙ্গে যুক্ত ছিল এবং সলমন খানের ঘনিষ্ঠ ছিল। সালমান খানের বাড়ির সামনে গুলিচালনার ঘটনায় ধৃত অনুজ থাপানের পুলিশ হেফাজতে মৃত্যুর সঙ্গেও সিদ্দিকি জড়িত ছিলেন বলে তার অভিযোগ।

হিন্দিতে লেখা পোস্টে বলা হয়েছে, তাদের সঙ্গে কারো কোনো শত্রুতা নেই। তবে যারা সালমান খান এবং দাউদ গোষ্ঠীকে সাহায্য করবে, তারা যেন হিসাব-কিতাব করে নেয়। পুলিশ এখন এই পোস্টের সত্যতা যাচাই করছে।

সিদ্দিকির সঙ্গে সালমান খান-সহ বলিউডের তারকাদের খুবই ঘনিষ্ঠতা ছিল। সিদ্দিকির গুলি লাগার খবর শুনেই সালমান খান হাসপাতালে দেখতে গিয়েছিলেন।

সিদ্দিকির ইফতার পার্টিতেই সালমান ও শাহরুখের বিরোধ মিটেছিল এবং একে অন্যকে কাছে টেনে নিয়েছিলেন।

২০২৩ সালের নভেম্বরে পা়ঞ্জাবি গায়ক জিপ্পি গ্রেওয়ালের ক্যানাডার বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তখন বিষ্ণোই গ্যাংয়ের তরফ থেকে বলা হয়েছিল, গ্রেওয়াল সালমানের প্রভূত প্রশংসা করে বলেছিলেন, বলিউড তারকা তার ছোট ভাইয়ের মতো। তাই গুলি চালানো হয়েছে।

গত সেপ্টেম্বরে আরেক পাঞ্জাবি গায়ক এপি ধীলোঁর বাড়ির কাছে গুলি চলে। তিনি তার গানের একটি ভিডিও প্রকাশ করেছিলেন,এবং ওই ভিডিওতে সালমান খান ছিলেন।

কেন সালমান খান?

১৯৯৮ সালের সেপ্টেম্বরে যোধপুরে 'হাম সাথ সাথ হ্যায়'-এর শুটিং চলার সময় সালমান খান একটি কৃষ্ণসার হরিণ শিকার করেছিলেন বলে অভিযোগ ওঠে।

বিষ্ণোইরা কৃষ্ণসার হরিণকে পবিত্র বলে মনে করে এবং তারা এই ঘটনায় ভয়ংকর ক্ষুব্ধ হয়।

২০১৮ সালে লরেন্স বিষ্ণোই আদালতে বলেছিল, ''আমরা সালমান খানকে যোধপুরে হত্যা করব। আমরা অ্যাকশন নেয়ার পর সকলে তা জানতে পারবেন। আমি এখনো কিছু করিনি। আমার বিরুদ্ধে কোনো অপরাধ ছাড়াই অভিযোগ করা হচ্ছে।''

নিরাপত্তা বাড়ানো হলো

সালমান খানের বাসভবনের কাছে নিরাপত্তা বাড়ানো হয়েছে। গত ১৪ এপ্রিল সালমানের বাড়ির বাইরেও গুলি চলে। সালমান তখন বলেছিলেন, বিষ্ণোই গ্যাং এই কাজ করেছে বলে তিনি মনে করেন। তারা তাকে ও পরিবারেরর মানুষকে হত্যা করতে চাইছে।

বাবা সিদ্দিকির হত্যার পরে সালমান খানের বাড়ির নিরাপত্তা যেমন বাড়ানো হয়েছে, তেমনই দক্ষিণ মুম্বইয়ের মালাবার হিলসে মুখ্যমন্ত্রী, উপ মুখ্যমন্ত্রী ও অন্য ভিআইপি-রা যেখানে থাকেন, সেখানে নিরাপত্তা অনেকখানি বাড়িনো হয়েছে।

সূত্র: ডয়েচে ভেলে

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ফ্রান্সের কট্টরপন্থি লা পেনের প্রেসিডেন্ট প্রার্থিতায় আদালতের ‘ধাক্কা’

আদালতের নতুন রায়ে লা পেনের জন্য আরেকটি বড় জটিলতা তৈরি হয়েছে। আদালত তিন বছরের কারাদণ্ড বহাল রাখলেও এর মধ্যে দুই বছর স্থগিত রাখা হয়েছে। বাকি এক বছর তাকে ইলেকট্রনিক অ্যাংকল ট্যাগ বা গোড়ালিতে ইলেকট্রনিক নজরদারি যন্ত্র পরে কাটাতে হবে। এর ফলে তিনি আইনিভাবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলেও বাস্তবে সারা দেশ

১৪ ঘণ্টা আগে

পর্যটকদের জন্য সৌদির ‘প্যাকেজ ভিসা’, এক আবেদনেই ভিসা-টিকিট-হোটেল

পর্যটকদের ভ্রমণ আরও সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করেছে সৌদি আরব। এই ব্যবস্থায় একই প্রক্রিয়ায় বিমান টিকিট, হোটেল বুকিং ও পর্যটন ভিসার আবেদন করা যাবে। চাইলে একই প্যাকেজে বিভিন্ন পর্যটন কার্যক্রম, অভিজ্ঞতা ও অনুষ্ঠানের টিকিটও যুক্ত করা যাবে।

১৮ ঘণ্টা আগে

আঙ্কারায় শুরু ন্যাটো সম্মেলন: কারা অংশ নিচ্ছেন, কী থাকছে আলোচনায়?

দুই দিনের এই সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোটভুক্ত দেশগুলোর ওপর প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ আরও জোরদার করেছেন। ট্রাম্পের এ চাপের প্রেক্ষাপটে ইউরোপের বিভিন্ন দেশ সম্মেলনে কয়েক বিলিয়ন ডলারের নতুন সামরিক চুক্তি ঘোষণার প্রস্তুতি নিয়েছে।

২০ ঘণ্টা আগে

ইউরোপ জুড়ে এবার দাবানলের তাণ্ডব, সরিয়ে নেওয়া হয়েছে হাজারও মানুষ

আগুন নিয়ন্ত্রণে শত শত দমকলকর্মী, অগ্নিনির্বাপণ বিমান ও হেলিকপ্টার মোতায়েন করা হলেও প্রবল বাতাস এবং আবারও তাপমাত্রা বাড়ার আশঙ্কায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা।

২১ ঘণ্টা আগে