কাশ্মিরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলা, নিহত ২৬

ডেস্ক, রাজনীতি ডটকম
জম্মু-কাশ্মিরের পহেলগাঁওয়ে পর্টকদের ওপর হামলার পরপরই ঘটনাস্থলে সেনাসদস্যরা দৌড়ে যান। ছবি: সংগৃহীত

ভারত শাসিত কাশ্মিরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর একদল বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২৬ জনের মৃত্যুর তথ্য দিয়েছে ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। হামলায় আহত হয়েছেন আরও ১০ জন।

মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মিরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বাইসারান এলাকায় ঘটে এ ঘটনা। ওই এলাকাটি ভারতের সুইজারল্যান্ড হিসেবে পরিচিত। কোনো গোষ্ঠী এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।

প্রায় এক বছরের মধ্যে কাশ্মির অঞ্চলে এটিই সবচেয়ে ভয়াবহ হামলা। এর আগে গত বছরের জুনে জঙ্গি হামলায় হিন্দু পূণ্যার্থীদের একটি বাস খাদে পড়ে যায়। সেই হামলায় অন্তত ৯ জন নিহত ও ৩৩ জন আহত হন।

বিবিসি ও ভারতীয় সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, জম্মু-কাশ্মীরের সরকার এখনো নিহতের সংখ্যা জানিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

কাশ্মীরে এখন ভরা পর্যটক মরসুম চলছে। ওই পর্যটকদের মধ্যেই ছিলেন গুজরাতের এক বাসিন্দা। তিনি জানিয়েছেন, আচমকা হামলা চালানো হলে সবাই দৌড়োদৌড়ি শুরু করেন। চারদিকে কান্না আর চিৎকার শোনা যাচ্ছিল।

স্থানীয়দের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বেশ কয়েকজন পর্যটক ট্রেকিং করার সময় তাদের ওপর হামলা হয়। পর্যটকদের ভিড়ে মিশে ছিল হামলাকারীরা। গুলির ঘটনার পরই সেনা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, আহতদের তিনজন স্থানীয় ও তিনজন রাজস্থানের। সম্প্রতি কয়েকবছরে কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনা খুব একটা দেখা যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে পর্যটকদের তোলা কিছু ভিডিও দেখানো হচ্ছে। এসব ভিডিওতেই দেখা গেছে, হামলার জায়গায় ভারতীয় সেনা সদস্যরা দৌড়িয়ে যাচ্ছে। আবার ভারতীয় সংবাদমাধ্যম সম্প্রচারিত আরেকটি ভিডিওতে দেখা গেছে, বন্দুকধারীরা অমুসলিমদের আলাদা করে চিহ্নিত করছিল।

হামলার পরেই পহেলগাঁও এলাকায় সেনাবাহিনী অভিযান শুরু করেছে। নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে শ্রীনগর রওয়ানা হয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পর্যটকদের সহায়তা করার জন্য একটি বিশেষ হেল্পলাইন খুলেছে প্রশাসন।

এদিকে ভারতের রাজনৈতিক নেতারা এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বার্তায় লিখেছেন, এ জঘন্য ঘটনার পেছনে যারা রয়েছে, তাদের কঠিন শাস্তি হবে। তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) লিখেছেন, আমি স্তব্ধ। নিহতদের সংখ্যা এখনো চূড়ান্ত নয় বলে সে বিষয়ে বিস্তারিত তথ্য এখন দিতে পারছি না। পরিস্থিতি স্পষ্ট হলে সরকারিভাবে সংখ্যা জানানো হবে। এটি বলার অপেক্ষা রাখে না যে বেসামরিক নাগরিকদের ওপরে সাম্প্রতিক সময়ে এটিই সবচেয়ে বড় হামলা।

বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী লিখেছেন, জম্মু-কাশ্মিরের পহেলগাঁওয়ে কাপুরুষোচিত সন্ত্রাসী হামলায় পর্যটকদের মৃত্যু এবং আরও অনেকের আহত হওয়ার খবর অত্যন্ত নিন্দনীয় ও হৃদয়বিদারক।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে মার্কিন কংগ্রেসে ভোট, যুদ্ধ থামানোর প্রস্তাব পাস

প্রস্তাবটিতে কংগ্রেসের অনুমোদন ছাড়া চলমান ইরান যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়। যদিও এই প্রস্তাব আইনে পরিণত হওয়ার সম্ভাবনা কম। কারণ এটি কার্যকর হতে হলে সিনেটেও পাস হয়ে আসতে হবে। ট্রাম্পের সম্ভাব্য ভেটো অতিক্রম করতে উভয় কক্ষেই দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন হবে।

৮ ঘণ্টা আগে

শর্তসাপেক্ষ যুদ্ধবিরতিতে একমত ইসরায়েল-লেবানন

তবে চলমান সংঘাতের মধ্যেই এই আলোচনাকে টেকসই শান্তির দিকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আগামী ২২ জুনের পর দুই পক্ষ আবারও পরবর্তী দফার আনুষ্ঠানিক আলোচনায় বসবে।

৯ ঘণ্টা আগে

তৃণমূলের সব কমিটি বিলুপ্ত, বিধানসভায় বিরোধী দলীয় নেতা ঋতব্রত

এদিকে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিধানসভা নির্বাচনে নির্বাচিত বিধায়কদের ভোটে বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছেন দুদিন আগেই দল থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দলের পক্ষ থেকে বিধানসভার স্পিকারকে চিঠি দিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলীয় নেতা করতে বলেছিল তৃণমূল।

১৭ ঘণ্টা আগে

কুয়েতে ইরানের হামলায় আহতদের মধ্যে ৪ জন বাংলাদেশি

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিম এশিয়ায় চলমান আঞ্চলিক সংকটের প্রেক্ষাপটে সম্প্রতি কুয়েতের আকাশসীমা একাধিকবার ড্রোন ও মিসাইল দ্বারা আক্রান্ত হয়েছে। এ দিন কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চারজন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। একই হামলায় বিভিন্ন দেশের আরও কিছু নাগরিক আহত হয়েছেন। নিহত হয়েছেন একজন,

১৮ ঘণ্টা আগে