বিজয়ের পর বাংলাদেশকে যে বার্তা দিলেন মোদি

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি। ফাইল ছবি

টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের প্রাক্কালে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরালো করার বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (৬ জুন) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি এ বার্তা দেন।

মোদি লিখেছেন, ‘উষ্ণ শুভেচ্ছার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। ভারত ও বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক। গত দশকে এই সম্পর্ক নজিরবিহীনভাবে বেড়েছে। আমাদের জনগণকেন্দ্রিক অংশীদারি আরও শক্তিশালী করার অপেক্ষায় আছি।’

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গত মঙ্গলবার পাঠানো অভিনন্দনবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেখেন, ‌‘ভারতের সঙ্গে জোরালো বন্ধুত্ব অব্যাহত থাকবে বলে আশা করছে বাংলাদেশ। টানা তৃতীয়বারের মতো ভারতে সরকার গঠনের সুযোগ পাওয়ায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট নেতা মোদিকে অভিনন্দনবার্তা পাঠান শেখ হাসিনা। ’

নরেন্দ্র মোদির উদ্দেশে শেখ হাসিনা লেখেন, ‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা হিসেবে আপনি ভারতের জনগণের আশা ও আকাঙ্ক্ষা ধারণ করছেন। এই সুস্পষ্ট বিজয় আপনার নেতৃত্ব, অঙ্গীকার ও দেশের প্রতি নিরলস আত্মত্যাগের প্রতি ভারতের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রমাণ। আপনি যখন টানা তৃতীয় মেয়াদে বিরল দায়িত্ব শুরু করতে যাচ্ছেন, তখন আমার দৃঢ়বিশ্বাস, আমাদের বন্ধুত্ব ও নিবিড় সম্পর্ক সব খাতেই অব্যাহত থাকবে। ’

বাংলাদেশ ভারতের বিশ্বস্ত বন্ধু হিসেবে দুই দেশের জনগণের মঙ্গলের পাশাপাশি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অঞ্চলের জন্য একসঙ্গে কাজ করা অব্যাহত রাখবে বলে অভিনন্দন বার্তায় শেখ হাসিনা আশ্বাস দেন। তিনি ভারতের জনগণের অব্যাহত শান্তি, উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ প্রণালি ও পারমাণবিক কর্মসূচি— ২ ইস্যুতে আটকে গেছে সমঝোতা

কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার কূটনৈতিক আলোচনায় ইরানের প্রতিনিধি দল দেশের জনগণের অধিকার রক্ষার প্রশ্নে অনড় অবস্থান নেয়। স্পিকার বাঘের গালিবাফের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা রাজনৈতিক ও সামরিক বিভিন্ন ক্ষেত্র এবং শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির বিষয়

১০ ঘণ্টা আগে

ইরানের সব ধরনের পারমাণবিক কার্যক্রম বন্ধ চায় যুক্তরাষ্ট্র

ইরানিয়ানরা এ দ্বন্দ্বের শুরু থেকেই বলে আসছে যে, গত কয়েক বছর যাবৎ হওয়া উচ্চ পর্যায়ের নেতাদের দ্বারা একটি আদেশ জারি ছিল যে, ইরান তারা কোনো পারমাণবিক অস্ত্র নিয়ে কাজ করবে না। তারা জেনেভা এবং ওমানে এর সঙ্গে সম্মত হওয়ার অনেক কাছেই ছিল। তবে এরপরই তাদের ওপর হামলা করা হয়।

১০ ঘণ্টা আগে

পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধিদল

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, মার্কিন প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করায় কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। উভয় পক্ষই নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়ে আলোচনার ইতি টেনেছে। এই ব্যর্থতার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য সংকটে নতুন করে অনিশ্চয়তা তৈরি হলো।

১২ ঘণ্টা আগে

ইরাকের নতুন প্রেসিডেন্ট কুর্দি রাজনীতিক নিজার আমেদি

গত নভেম্বরের নির্বাচনের পর প্রায় ১৫০ দিন সরকারবিহীন থাকা ইরাকে এই নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পথ সুগম হলো। এমন এক সময়ে তিনি দায়িত্ব নিলেন যখন ইরাক মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অস্থিরতার প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করছে।

১৩ ঘণ্টা আগে