ইসরায়েলে বিস্ফোরক অস্ত্র রপ্তানি করছে ভারত

ডেস্ক, রাজনীতি ডটকম

গাজা-ইসরায়েল যুদ্ধে ইসরায়েলকে বিস্ফোরক অস্ত্র রপ্তানি করছে ভারত । সম্প্রতি প্রকাশিত গোপন কিছু নথি এবং ভিডিওতে এই বিষয়টি প্রমাণ পেয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১৫ মে ভোরে ইসরায়েলের বন্দরে যাওয়ার সময় পণ্যবাহী বোরকুমকে জাহাজকে স্পেনের উপকূলে থামানো হয়। এইসময় ফিলিস্তিনি পতাকা হাতে কিছু বিক্ষোভকারী জাহাজের কর্তৃপক্ষের কাছে তল্লাশির দাবি জানায়। জাহাজটিতে বিপুল অস্ত্র আছে এবং ইসরায়েলে যাবে বলে বিক্ষোভকারীদের কাছে তথ্য ছিল।

ঘটনাটি নজরে আসে ইউরোপীয় পার্লামেন্টের একজন বামপন্থী সদস্যের। তিনি এ নিয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো শানচেজকে চিঠি পাঠিয়ে অনুরোধ করেন, জাহাজটি যেন বন্দরে ভিড়তে দেওয়া না হয়। তবে স্পেন সরকার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই জাহাজটি কার্টাগেনা বন্দরে নোঙর করার পরিকল্পনা বাতিল করে। এই ঘটনার পরে জাহাজটি স্লোভেনিয়ার কোপার বন্দরে নোঙর করে।

সংবাদমাধ্যম আল জাজিরা হাতে আসা কিছু তথ্য এবং গোপন নথি অনুযায়ী, জাহাজটিতে অস্ত্রবহন করে ইসরায়েল নিয়ে যাওয়া হচ্ছিলো। অস্ত্রগুলো ভারত থেকে নিয়ে আসা হয়েছিল। জাহাজটিতে ভারত থেকে প্রায় ২০ টন রকেট ইঞ্জিন, ১২ টন বিস্ফোরক রকেট, ৩ জাহাজ ৩০০ পাউন্ড বিস্ফোরক, ১ হাজার ৬৩০ পাউন্ড কামানসহ বেশ কিছু সামরিক অস্ত্র।

তার কিছুদিন পর গত ২১ মে ভারত থেকে ছেড়ে আসা আরেকটি জাহাজ সরায়েলের হাইফা বন্দরে রওনা হয়। তবে পথে স্পেনের বন্দরে থামতে চাইলে ২৭ টন বিস্ফোরক বহনকারী এই জাহাজটিকে নিজেদের বন্দরে থামতে দেয়ার অনুমতি দেয়নি স্পেন।

ফিলিস্তিনি সংবাদমাধ্যম কুদস নিউজ নেটওয়ার্কের বরাতে আল জাজিরা জানায়, গত ৬ জুন গাজার নুসেইরাত এলাকায় জাতিসংঘ পরিচালিত আশ্রয়শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা করে ইসরায়েল।

হামলার পর কুদস নিউজ ঘটনাস্থলের একটি ভিডিও চিত্র প্রকাশ করে। সেই ভিডিওতে দেখা যায়, বিস্ফোরিত ক্ষেপণাস্ত্রের একটি অংশে লেখা রয়েছে, ‘মেড ইন ইন্ডিয়া’।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ প্রণালি ও পারমাণবিক কর্মসূচি— ২ ইস্যুতে আটকে গেছে সমঝোতা

কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার কূটনৈতিক আলোচনায় ইরানের প্রতিনিধি দল দেশের জনগণের অধিকার রক্ষার প্রশ্নে অনড় অবস্থান নেয়। স্পিকার বাঘের গালিবাফের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা রাজনৈতিক ও সামরিক বিভিন্ন ক্ষেত্র এবং শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির বিষয়

৯ ঘণ্টা আগে

ইরানের সব ধরনের পারমাণবিক কার্যক্রম বন্ধ চায় যুক্তরাষ্ট্র

ইরানিয়ানরা এ দ্বন্দ্বের শুরু থেকেই বলে আসছে যে, গত কয়েক বছর যাবৎ হওয়া উচ্চ পর্যায়ের নেতাদের দ্বারা একটি আদেশ জারি ছিল যে, ইরান তারা কোনো পারমাণবিক অস্ত্র নিয়ে কাজ করবে না। তারা জেনেভা এবং ওমানে এর সঙ্গে সম্মত হওয়ার অনেক কাছেই ছিল। তবে এরপরই তাদের ওপর হামলা করা হয়।

৯ ঘণ্টা আগে

পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধিদল

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, মার্কিন প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করায় কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। উভয় পক্ষই নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়ে আলোচনার ইতি টেনেছে। এই ব্যর্থতার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য সংকটে নতুন করে অনিশ্চয়তা তৈরি হলো।

১০ ঘণ্টা আগে

ইরাকের নতুন প্রেসিডেন্ট কুর্দি রাজনীতিক নিজার আমেদি

গত নভেম্বরের নির্বাচনের পর প্রায় ১৫০ দিন সরকারবিহীন থাকা ইরাকে এই নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পথ সুগম হলো। এমন এক সময়ে তিনি দায়িত্ব নিলেন যখন ইরাক মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অস্থিরতার প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করছে।

১১ ঘণ্টা আগে