পাকিস্তানকে সতর্ক করলেন জয়শঙ্কর

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, পাকিন্তান যদি আবারও সন্ত্রাসবাদ নীতিতে পুরাতন পদ্ধতি অনুসরণ করে তাহলে ইসলামাবাদকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। জাতিসংঘের সাধারণ পরিষদে ৭৯তম অধিবেশনে বক্তৃতাকালে এ কথা বলেন তিনি। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জয়শঙ্কর বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই পাকিস্তান যদি আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের দিকে হাটে তাহলে সেক্ষেত্রে তারা সফল হবে না।’

তিনি আরও বলেন, ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পর বর্তমান সময়ে দেশটির সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থায় তারা এ থেকে উত্তোরণের চেষ্টার পথে না গিয়ে ধ্বংসের পথে হাঁটছে।

জয়শঙ্কর তার বক্তৃতায় বলেন, অনেক দেশ নিজেদের সংযত করতে না পারলে পিছিয়ে যায়। আবার কেউ আছে সচেতনার সঙ্গে নিজেদের ধ্বংসের দিকে নিয়ে যেতে পছন্দ করে। পাকিস্তান হলো আমাদের যেরকম একটি প্রতিবেশী দেশ। তাদের এমন বিতর্কিত কর্মকাণ্ড প্রতিবেশীরকে সমস্যায় ফেলবে।

ভারতের পরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতের ভূমি নিয়ে কথা বলেছেন। এব্যাপারে আমরা তাদেরকে সতর্ক করে দিচ্ছি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

চীনের সিচুয়ানে ফের শক্তিশালী ভূমিকম্প, জারি জরুরি অবস্থা

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

৫ ঘণ্টা আগে

নাজাফে খামেনির শোক র‍্যালিতে লাখো মানুষের ঢল

ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র‍্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।

৫ ঘণ্টা আগে

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের ড্রোন ও বিমান হামলা, শিশুসহ নিহত ৭

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত

৬ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা হামলা, লক্ষ্যবস্তু ৮৫ স্থাপনা

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

৭ ঘণ্টা আগে