কানাডায় নিজ্জর হত্যা : আরও একজন গ্রেপ্তার

ডেস্ক, রাজনীতি ডটকম

খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল শনিবার (১১ মে) অমনদীপ সিং নামের এক যুবককে গ্রেপ্তার করেছে কানাডা পুলিশ। এই নিয়ে চতুর্থ ভারতীয় গ্রেফতার হলেন নিজ্জর হত্যাকাণ্ডে।

২২ বছরের অমনদীপ অন্য একটি মামলায় কানাডা পুলিশের হেফাজতেই ছিলেন। তাঁর কাছ থেকে বেআইনি অস্ত্র উদ্ধার করা হয়েছিল। সেই মামলার তদন্ত চলাকালীনই নিজ্জর হত্যার সঙ্গে আমনদীপের যোগ খুঁজে পাওয়া যায় বলে দাবি করেছে কানাডা পুলিশ।

গতকাল শনিবার (১১ মে) তাকে গ্রেপ্তার করেছে কানাডা পুলিশের ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম। তাঁর বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি খুনের ধারা যোগ করা হয়েছে।

২০২৩-এর ১৮ জুন সুরে শহরে একটি গুরুদ্বারের কাছে খুন হয় নিজ্জর। জঙ্গি সংগঠন ‘খলিস্তান টাইগার ফোর্সে’র প্রধান ছিল সে। এই খুনের মামলাতে আগেই গ্রেপ্তার করা হয়েছে তিন ভারতীয়কে। তাঁদের নাম যথাক্রমে–করণ ব্রার (২২), কমলপ্রীত সিং (২২) ও করণপ্রীত সিং (২৮)। সেই তালিকায় নতুন সংযোজন এই অমনদীপ সিং (২২)।

গত বছর নিজ্জর আচমকা নিজের ‘হোম গ্রাউন্ডে’ খুন হতেই শোরগোল পড়ে যায়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেন ভারতের অঙ্গুলিহেলনেই নিজ্জরকে নিকেশ করা হয়েছে। কানাডার গোয়েন্দা এজেন্সিগুলোর দাবি, এই অপারেশনের নীল নকশা তৈরি হয় ভারতের গুপ্তচর সংস্থা র-এর সদর দপ্তরে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ওয়াশিংটনে কনস্যুলার সেবা নিতে ফি দেওয়া যাবে ডিজিটাল পদ্ধতিতে

দূতাবাস বিজ্ঞপ্তিতে বলেছে, ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ব্যাংক ও পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের নির্ধারিত সারচার্জ বা প্রসেসিং ফি প্রযোজ্য হবে, যা সেবাগ্রহীতাকে বহন করতে হবে। প্রযোজ্য সারচার্জের হার ব্যবহৃত পেমেন্ট পদ্ধতি অনুযায়ী ভিন্ন হতে পারে।

১২ ঘণ্টা আগে

সন্দেভাজনদের বাংলাদেশে পুশব্যাক সম্পূর্ণ অবৈধ— বললেন আসামের বিধায়ক আজমল

আসামের বিরোধী দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) এই প্রধান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরও বলেন, কথিত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও ফেরত পাঠানোর ক্ষেত্রে আইন ও সংবিধান অনুসরণ করতেই হবে। সীমান্তে কাউকে জোর করে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

১২ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।

১৭ ঘণ্টা আগে

আর্জেন্টিনা ম্যাচে মিসর ‘ডাকাতির শিকার’— বিতর্কিত রেফারিং নিয়ে মামদানি

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’

১৯ ঘণ্টা আগে