প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে আনুষ্ঠানিক রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণের ক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীর সমমর্যাদা দিয়েছে ভারত সরকার। এ সংক্রান্ত একটি অফিস স্মারক (অফিস মেমোরেন্ডাম) জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (২৪ জুন) তারিখে জারি করা ওই স্মারকে বলা হয়েছে, দীনেশ ত্রিবেদীকে ‘টেবিল অব প্রিসিডেন্সে’ (টিওপি) কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীর সমতুল্য মর্যাদা দেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্ত কেবল তার ব্যক্তিগত ক্ষেত্রে প্রযোজ্য এবং এ জন্য বিদ্যমান টেবিল অব প্রিসিডেন্সে কোনো সংশোধন আনা হচ্ছে না।
স্মারকে আরও উল্লেখ করা হয়, এই মর্যাদা শুধুমাত্র আনুষ্ঠানিক ও প্রোটোকলসংক্রান্ত অনুষ্ঠানের জন্য কার্যকর হবে। এর মাধ্যমে তার সরকারি পদ বা প্রশাসনিক ক্ষমতার কোনো পরিবর্তন হচ্ছে না।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি কমলেশ রবিদাস স্বাক্ষরিত স্মারকটি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থায় পাঠানো হয়েছে।
এ ছাড়া স্মারকের অনুলিপি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর কাছেও পাঠানো হয়েছে।
ভারতের সরকারি প্রোটোকল অনুযায়ী, ‘টেবিল অব প্রিসিডেন্স’ রাষ্ট্রীয় অনুষ্ঠান ও আনুষ্ঠানিক আয়োজনে বিভিন্ন পদাধিকারীর অগ্রাধিকার ও আসন বিন্যাস নির্ধারণে ব্যবহৃত হয়। এই তালিকায় কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীরা উচ্চ পর্যায়ের মর্যাদাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত।
উল্লেখ্য, ৭৫ বছর বয়সী দিনেশ ত্রিবেদী ভারতের একজন রাজনীতিবিদ। পশ্চিমবঙ্গের ব্যারাকপুর আসনের লোকসভা সদস্য ছিলেন তিনি। এ ছাড়া তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে ভারতের সাবেক কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি দল থেকে পদত্যাগ করেন এবং ৬ মার্চ তিনি ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন।
গত এপ্রিলে দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয় নয়াদিল্লি। বাংলাদেশ-ভারত সম্পর্কের ৫৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনো সক্রিয় রাজনীতিবিদকে ঢাকায় হাইকমিশনার হিসেবে পাঠানো হলো। তিনি বাংলাদেশে নিযুক্ত ভারতের ১৬তম হাইকমিশনার। গত ১২ জুন তিনি সড়কপথে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে প্রবেশ করেন এবং আনুষ্ঠানিকভাবে নিজের দায়িত্বভার গ্রহণ করেন।

চলতি সপ্তাহে ফ্লোরেস অঞ্চলে আঘাত হানা এটি দ্বিতীয় ৫.৯ মাত্রার ভূমিকম্প। এর আগে গত সোমবার (১৭ আগস্ট) একই মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছিল, যার উৎপত্তিস্থলও ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।
১ দিন আগে
দুর্ঘটনাকবলিত বাসটি ইম্বিতুভা পৌরসভার স্বাস্থ্য বিভাগের অধীনে চলাচল করছিল। তবে এ বিষয়ে ইম্বিতুভা কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা নিশ্চিত বার্তা পাওয়া যায়নি।
১ দিন আগে
পোস্টে ট্রাম্প লেখেন, “ইসলামি প্রজাতন্ত্রী ইরানকে আমি ছাড়া আর কেউ চুক্তির জন্য এত সুযোগ-সুবিধা বা ছাড় দেয়নি। তবে এটি দুঃখজনক যে তারা চুক্তি করতে ব্যর্থ হয়েছে। এ কারণেই আজ আমি ইরানের বিরুদ্ধে সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান ঘোষণা করছি। এই অভিযান এতটাই সর্বাত্মক হবে যে এর আগে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে কলকাতার নিউমার্কেটের কাছে অবস্থিত শিখা ইন নামের ওই হোটেলের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই হোটেলের বিভিন্ন কক্ষে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। এরপর আগুন পাশের আরও কয়েকটি হোটেলেও ছড়িয়ে যায়। অগ্নিকাণ্ডে ধোঁয়ায় দমবন্ধ হয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।
২ দিন আগে