ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের সিকিম রাজ্যে ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসে ছয় জনের মৃত্যু হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাজ্যে আটকা পড়ে আছেন এক হাজার ৫০০ এর বেশি পর্যটক। শুক্রবার কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স ও এএফপি এ তথ্য জানিয়েছে।
রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা গোপীনাথ রাহা জানান, তিস্তা নদীর বন্যার পানিতে রাস্তা ও সেতু ভেসে গেছে। রাজ্যে এক হাজার ৫০০ জনেরও বেশি পর্যটক সেখানে আটকা পড়েছে।
তিনি এএফপি’কে বলেন, ‘বৃহস্পতিবার সকালে তিস্তা নদীর পানি বিপদ সীমা ছাড়িয়ে গেছে। এতে সড়কের মারাত্মক ক্ষতি হয়েছে এবং যান চলাচল ব্যাহত হচ্ছে। সিকিমের উত্তরাঞ্চলের বিভিন্ন পয়েন্টে শতাধিক যানবাহন অচল হয়ে পড়ে আছে।’
রাজধানী গ্যাংটক থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে অবস্থিত মাঙ্গান জেলার পুলিশ সুপার সোনম ডিচু জানান, রাজ্যের উত্তরের কিছু অংশ ‘দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন’ হয়ে গেছে। অনেক ঘরবাড়ি পানিতে ভেসে গেছে।
মাঙ্গনের জেলা ম্যাজিস্ট্রেট হেম কুমার চেত্রী বলেন, ‘৩৬ ঘন্টা ধরে একটানা বৃষ্টি হচ্ছে। উত্তর সিকিমের রাস্তা একাধিক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, জেলার সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।’
সিকিমের রাষ্ট্রীয় দুর্যোগ সংস্থা বলেছে, উদ্ধার অভিযান চলছে কিন্তু স্থানীয় মোবাইল ফোন নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হওয়ায় ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং বলেছেন, তার সরকার ‘ক্ষতিগ্রস্ত এবং পরিবারগুলোকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার জন্য কাজ করছে’।
এদিকে, সিকিম সীমান্তবর্তী নেপালের তাপলেজুং জেলায় বৃষ্টির পর ভূমিধসে চার জন নিহত হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
১০ ঘণ্টা আগে
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবারও কোনো ধরনের আক্রমণ চালায়, তবে উপসাগরীয় অঞ্চলে থাকা তাদের বাকি ঘাঁটিগুলোতেও বড় ধরনের হামলা চালানো হবে।
১৩ ঘণ্টা আগে
প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস ও বুশেহর এলাকায় এই সামরিক অভিযান চালানো হয়। ট্রাম্পের হুমকির পরেই যুক্তরাষ্ট্রের এমন আকস্মিক সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।
১৪ ঘণ্টা আগে
ট্রাম্প বলেন, ‘আমার কাছে বিষয়টি শেষ। আমি তাদের সঙ্গে আর কোনো ধরনের আলোচনা করতে চাই না। তারা নিকৃষ্ট মানুষ। তারা অসুস্থ মানুষ এবং তাদের নেতৃত্বও অসুস্থ মানুষের হাতে। তারা নৃশংস ও সহিংস প্রকৃতির লোক।’
১ দিন আগে