অপারেশন সিঁদুর: উত্তর ভারতের কয়েকটি বিমানবন্দর বন্ধ

ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তানের বিরুদ্ধে বুধবার ভোরে ভারতের অপারেশন সিঁদুরের পরিপ্রেক্ষিতে উত্তর ভারতের বেশ কয়েকটি বিমানবন্দর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বেসামরিক নাগরিকদের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, যে বিমানবন্দরগুলোতে প্রভাব পড়ছে তার মধ্যে রয়েছে ধর্মশালা (হিমাচল প্রদেশ), লেহ, জম্মু ও শ্রীনগর (জম্মু ও কাশ্মীর), অমৃতসর (পাঞ্জাব), বিকানীর (রাজস্থান) এবং দিল্লি এনসিআরের হিন্ডন।

ইন্ডিগো, স্পাইসজেট, এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসসহ বেশ কয়েকটি শীর্ষস্থানীয় বিমান সংস্থা বিমান চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ বিষয়ে জানিয়েছে।

স্পাইসজেট জানিয়েছে, ‘সাম্প্রতিক পরিস্থিতির কারণে ধর্মশালা, লেহ, শ্রীনগর, অমৃতসর-সহ উত্তর ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে। এর ফলে ওই বিমানবন্দরগুলিতে বিমানের ওঠানামা প্রভাবিত হতে পারে। এই পরিস্থিতি মাথায় রেখে সকলকে যাত্রার পরিকল্পনা করতে অনুরোধ করা হচ্ছে।’’

এয়ার ইন্ডিয়ার এক্স হ্যান্ডলে বলা হয়েছে, ‘‘সাম্প্রতিক পরিস্থিতিতে জম্মু, শ্রীনগর, লেহ, জোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট থেকে বুধবার বেলা ১২টা পর্যন্ত সমস্ত বিমান বাতিল করা হয়েছে। এই বিমানবন্দরে যে বিমানগুলি নামার কথা ছিল, সেগুলিও আপাতত বাতিল থাকছে। অমৃতসরগামী দু’টি আন্তর্জাতিক বিমান দিল্লিতে অবতরণ করানো হবে। যাত্রীদের সমস্যার জন্য আমরা দুঃখিত।’’

ইন্ডিগোর পোস্টে বলা হয়েছে, ‘‘পরিবর্তিত পরিস্থিতির কারণে শ্রীনগর, জম্মু, অমৃতসর, লেহ, চণ্ডীগড়, ধর্মশালা থেকে আমাদের সমস্ত বিমান বাতিল করা হয়েছে। এই বিমানবন্দরগুলিতে আমাদের কোনও বিমান নামবেও না। বিমানবন্দরে পৌঁছোনোর আগে আপনারা বিমান সংক্রান্ত তথ্য নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে জেনে নিন।’’ পরে জোধপুর এবং বিকানেরের বিমান পরিষেবাও ব্যাহত হয়েছে বলে জানিয়েছে ইন্ডিগো।

আকাসা এয়ারও একটি বিবৃতি জারি করে বলেছে যে, শ্রীনগর বিমানবন্দর বন্ধ রয়েছে যার কারণে তাদের শ্রীনগরগামী এবং শ্রীনগর থেকে আসা সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। একটি আনুষ্ঠানিক বিবৃতিতে ভারত ২২ এপ্রিল পেহেলগামের সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ার প্রকৃতি স্পষ্ট করে বলেছে, 'আমাদের পদক্ষেপগুলো কেন্দ্রীভূত, পরিমিত এবং অ-উত্তেজনাপূর্ণ প্রকৃতির। পাকিস্তানের কোনো সামরিক পরিকাঠামোকে টার্গেট করা হয়নি। ভারত লক্ষ্যমাত্রা নির্বাচন এবং বাস্তবায়নের পদ্ধতিতে যথেষ্ট সংযম দেখিয়েছে।' সূত্র : হিন্দুস্থান টাইমস

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

যুদ্ধ শুরুর প্রায় ছয় মাস পার হলেও আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার কোনো স্পষ্ট ইঙ্গিত নেই। ইরানি কর্মকর্তারা ট্রাম্পের একের পর এক দাবি প্রত্যাখ্যান করে আসছেন। অন্যদিকে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর কড়া অবরোধ আরোপ

১ দিন আগে

ইন্দোনেশিয়ার ফ্লোরেসে ৭.৭ মাত্রার ভূমিকম্প

স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টা ৫৮ মিনিটে দেশটির পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকার কাছে ভূ-কম্পনটি অনুভূত হয়। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১৫ কিলোমিটার গভীরে সংঘটিত এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নাগেওকেওর মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে।

১ দিন আগে

পরমাণু অস্ত্র ঠেকানোর চেয়ে তেলের দাম কম রাখাটাই প্রধান লক্ষ্য: জেডি ভ্যান্স

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দেওয়ায় এবং কঠোর অর্থনৈতিক চাপের ঘোষণার মুখে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে শুক্রবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ১.৬৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮.৫০

১ দিন আগে

দিল্লি হাইকোর্ট ও বিমানবন্দরে বোমা হামলার হুমকি

দিল্লি হাইকোর্ট ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পায়। ‘বম্ব ব্লাস্ট দিল্লি হাইকোর্ট @ ২:১১ পিএম’ শিরোনামের ইমেইলে শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ১১ মিনিটে হাইকোর্টে বিস্ফোরণের বার্তা দেওয়া হয়। একই দিন বিকেল ৩টা ১১ মিনিটে দিল্লির জেলা আদালতগুলোতেও বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে ইমেইলে।

২ দিন আগে