শিক্ষার্থীদের মৃত্যুর পরও শিক্ষামন্ত্রী কেন এত গুরুত্বপূর্ণ— মোদিকে সিজেপি প্রতিষ্ঠাতা

ডেস্ক, রাজনীতি ডটকম
দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দিচ্ছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। ফাইল ছবি: গেটি ইমেজেস

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে সোনম ওয়াংচুকের চলমান অনশন কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর কোনো প্রতিক্রিয়া না আসায় তিনি এ প্রশ্ন তোলেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বুধবার এক বিবৃতিতে অভিজিৎ দীপকে বলেন, “আজ সোনম ওয়াংচুকের অনশনের ২৫তম দিন। এখনো প্রধানমন্ত্রী তার নীরবতা ভাঙেননি। নরেন্দ্র মোদির রাজনীতি শুধু নির্বাচনি প্রচারণা চালানো ও নির্বাচন জেতার বিষয় নয়। মানুষের কাছে জবাবদিহি ও দায়বদ্ধ থাকাও এর অংশ।”

নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে তিনি আরও বলেন, “দেশবাসীকে বলুন, সোনম ওয়াংচুকের সঙ্গে এখনো কেন যোগাযোগ করেননি, যাতে সমস্যার সমাধান হয় এবং তার অনশন শেষ হয়? দেশবাসীকে বলুন, এক মাসের বেশি সময় ধরে শান্তিপূর্ণ আন্দোলন করা শিক্ষার্থীদের ওপর আপনার পুলিশ কেন এত নির্মম আচরণ করল? আর এত শিক্ষার্থীর মৃত্যুর পরও ধর্মেন্দ্র প্রধান কেন আপনার কাছে এত গুরুত্বপূর্ণ?”

এর আগে বুধবার সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, চলমান আন্দোলনের দাবিগুলো সরকার মেনে না নিলে দেশের তরুণরাই সরকারকে ‘খুব কঠিনভাবে জবাব দেবে’। তিনি ২০ জুলাইয়ের বিক্ষোভকে কেবল ‘ট্রেলার’ বলে উল্লেখ করেন।

বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে রাঙ্কা বলেন, এটি ‘স্বাধীনতার পর ভারতের সবচেয়ে বড় আন্দোলন’। সরকার দাবি না মানলে সামনে আরও বড় বিক্ষোভ হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

আশুতোষ রাঙ্কা বলেন, “আমরা খুব স্পষ্টভাবে বলেছি, ২০ জুলাই যা হয়েছে, তা ছিল শুধু ট্রেলার। সরকার যদি দাবি না মেনে নেয়, তাহলে আরও লাখো মানুষ দিল্লিতে আসবে। এবার আমরা আর পিছু হটব না, চুপও থাকব না। সরকারের এখনই নিজেদের অবস্থান ঠিক করা উচিত। তা না হলে এ দেশের তরুণরাই তাদের খুব কঠিনভাবে জবাব দেবে।”

বিক্ষোভকারীরা সহিংস হয়ে উঠেছিলেন— এমন অভিযোগও প্রত্যাখ্যান করেন রাঙ্কা। তার দাবি, ২০ জুলাইয়ের পদযাত্রা শান্তিপূর্ণই ছিল। তবে পুলিশ শক্তি প্রয়োগের পরই পরিস্থিতি অস্থির হয়ে ওঠে।

তিনি বলেন, “এমন একটি ধারণা তৈরি করার চেষ্টা চলছে যে আমরা শান্তিপূর্ণ নই। কিন্তু আমরা শান্তিপূর্ণ। ২০ জুলাইয়ের মিছিলও শান্তিপূর্ণ ছিল। বিশৃঙ্খলা শুরু হয় তখনই, যখন পুলিশ নির্মমভাবে হামলা চালিয়ে শিক্ষার্থীদের মারধর করে। আমরা ৩১ দিন ধরে এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি, কারণ আমরা গান্ধী ও আম্বেদকরের আদর্শ অনুসরণ করি।”

রাঙ্কা জানান, আন্দোলনকারীদের বিরুদ্ধে আর কোনো মামলা না করার নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। বলেন, “আমরা খুব স্পষ্ট দাবি জানিয়েছি, অভিজিৎ দীপকেও এ বিষয়ে বলেছেন। কোনো আন্দোলনকারীর বিরুদ্ধে নতুন কোনো এফআইআর করা যাবে না। এই নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আন্দোলন শেষ হবে না।”

তিনি আরও বলেন, আন্দোলনের নেতৃত্ব আইনি পদক্ষেপের মুখোমুখি হতেও প্রস্তুত। তার ভাষায়, “আমাদের নেতৃত্ব এফআইআরের ভয় পায় না। আন্দোলনের প্রথম দিন থেকেই আমরা ইউএপিএ ও এনএসএর অধীনে গ্রেপ্তার হওয়ার জন্য প্রস্তুত। আমাদের এই লড়াইয়ের জন্য জেল খুবই ছোট মূল্য।”

সব রাজনৈতিক দলের প্রতি আন্দোলনে সমর্থন দেওয়ার আহ্বানও জানান রাঙ্কা। তিনি বলেন, “যে দলই হোক, এমনকি বিজেপির লোকজনও যদি আসতে চান, তাদেরও একসঙ্গে আসা উচিত। কারণ এটি একটি বড় আন্দোলন এবং আমাদের দাবিগুলো যৌক্তিক। আমরা সবাইকে স্বাগত জানাই।”

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ পাচ্ছে সৌদি আরব

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটি চুক্তির অনুমোদন দিয়েছেন, যার মাধ্যমে সৌদি আরব তাদের বেসামরিক পারমাণবিক কর্মসূচির জন্য নিজস্বভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা অর্জনের সুযোগ পেতে পারে। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্ন

৩ ঘণ্টা আগে

ইরান যুদ্ধে বিলিয়ন ডলার খরচ, আরও অর্থ চাইছে পেন্টাগন

হোয়াইট হাউস এপ্রিল মাসে আগামী অর্থবছরের জন্য পেন্টাগনের জন্য কংগ্রেসের কাছে এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার চেয়েছে, এই অর্থ অনুমোদিত হলে আধুনিক যুগে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে।

৩ ঘণ্টা আগে

বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধান বরখাস্ত, নতুন প্রধান দ্রাপাতি

৩৫ বছর বয়সী মিখাইলো ফেদোরভ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নতুন গতি আনা, সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং দুর্নীতিবিরোধী উদ্যোগের জন্য ব্যাপক প্রশংসা অর্জন করেছিলেন। অন্যদিকে ৬০ বছর বয়সী সিরস্কিকে ইউক্রেনের অনেকেই ‘সোভিয়েত ধাঁচের’ সামরিক কমান্ডার হিসেবে দেখতেন, যিনি সেনাবাহিনীতে বড় ধরনের সংস্কার আনতে অনাগ

৫ ঘণ্টা আগে

ফের ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ ঘিরে হুমকি ট্রাম্পের, কতটা সম্ভব এই অভিযান?

ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ এলাকায় শিগগিরই হামলা চালানোর বিষয়ে ফের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, যুক্তরাষ্ট্র ‘খুব শিগগিরই’ ওই এলাকায় আঘাত হানবে। একই সঙ্গে দাবি করেছেন, তেহরান এখন ‘মরিয়া হয়ে’ আলোচনায় বসতে চাইলেও অর্থবহ আলোচনার

৬ ঘণ্টা আগে