ডেস্ক, রাজনীতি ডটকম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির সেনাবাহিনীর সর্বাধিনায়ক (কমান্ডার-ইন-চিফ) ওলেক্সান্দর সিরস্কিকে বরখাস্ত করেছেন।
প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে অপসারণের কয়েক দিনের মধ্যেই এ সিদ্ধান্ত এলো। ফেদোরভকে সরানোর পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। প্রথম দিকে তার অপসারণের পেছনে সিরস্কির সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জন থাকলেও, পরে বিষয়টি সত্য বলে নিশ্চিত হওয়া যায়।
৩৫ বছর বয়সী মিখাইলো ফেদোরভ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নতুন গতি আনা, সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং দুর্নীতিবিরোধী উদ্যোগের জন্য ব্যাপক প্রশংসা অর্জন করেছিলেন। অন্যদিকে ৬০ বছর বয়সী সিরস্কিকে ইউক্রেনের অনেকেই ‘সোভিয়েত ধাঁচের’ সামরিক কমান্ডার হিসেবে দেখতেন, যিনি সেনাবাহিনীতে বড় ধরনের সংস্কার আনতে অনাগ্রহী ছিলেন।
সিরস্কির স্থলাভিষিক্ত হয়েছেন ৪৩ বছর বয়সী জনপ্রিয় ও যুদ্ধ-অভিজ্ঞ জেনারেল মিখাইলো দ্রাপাতি।
দায়িত্ব গ্রহণের পর ফেসবুকে দেওয়া এক বার্তায় দ্রাপাতি বলেন, “আমি অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে, পূর্ণ মনোযোগ দিয়ে এবং আজ যারা আমাদের দেশ রক্ষা করছেন তাদের প্রতি সম্মান রেখে কাজ করব।”
তিনি বিদায়ী সেনাপ্রধান সিরস্কিকেও ধন্যবাদ জানিয়ে বলেন, “ইউক্রেনীয় সেনাবাহিনীকে শক্তিশালী করতে তার ধারাবাহিক কাজের জন্য আমি কৃতজ্ঞ। আমি এই সেনাবাহিনীতেই বেড়ে উঠেছি।”
মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কিও সিরস্কির সামরিক নেতৃত্বের প্রশংসা করেন। বিশেষ করে ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের শুরুর দিকে রাজধানী কিয়েভ সফলভাবে রক্ষায় তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি সিরস্কিকে ধন্যবাদ জানান।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইয়েমেন সরকারের চারটি সামরিক সূত্র জানিয়েছে, মোখা দখলের মধ্য দিয়ে লোহিত সাগরের দক্ষিণ প্রান্তের বাব এল-মান্দেব প্রণালির ওপর হুতিদের প্রভাব আরও বেড়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে পরিচিত এই প্রণালির কৌশলগত হানিশ দ্বীপপুঞ্জেও হুতিরা হামলা চালাচ্ছে।
১৬ ঘণ্টা আগে
ট্রাম্পের পরিকল্পনাটি বাস্তবায়নযোগ্য কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে যখন পণ্যের দাম বাড়ছে, যার পেছনে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সঙ্গে শুরু করা যুদ্ধের প্রভাব রয়েছে। ইরান এর পালটা পদক্ষেপ হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও মিত্রদের লক্ষ্য করে হামলা
১৭ ঘণ্টা আগে
ছয় মাস ধরে চলা এই যুদ্ধে গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরান নৌযানকে লক্ষ্য করে সবচেয়ে বড় পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। এতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় আবারও হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প।
২১ ঘণ্টা আগে
আমেরিকান কর্মকর্তাদের মতে, লোহিত সাগর ও হরমুজ প্রণালির কাছে ১০টি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে সম্প্রতি পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে অন্তত এক নাবিক নিহত এবং একজন নিখোঁজ হন। এর পরই মার্কিন ঘাঁটিতে হামলা জোরদার করে ইরান।
২১ ঘণ্টা আগে