ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের মহারাষ্ট্রে ভারি বর্ষণ ও ঝড়ে মন্দিরের দেয়াল ও টিনের চাল ধসে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে এ দুর্ঘটনা ঘটে।
সাঙ্গলি জেলার পুলিশ সুপার তুষার দোশি জানান, ঘটনার সময় ওই মন্দির চত্বরে প্রায় ৩৫০ জন ভক্ত ও দর্শনার্থী উপস্থিত ছিলেন। সন্ধ্যায় হঠাৎ প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হলে দর্শনার্থীরা মন্দির প্রাঙ্গণের সীমানা দেয়াল সংলগ্ন একটি টিনশেডের নিচে আশ্রয় নেন। প্রবল ঝড়ে আকস্মিকভাবে দেওয়ালের একাংশ ও টিনশেডটি ধসে পড়লে নিচে চাপা পড়েন অনেকে। এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এনডিটিভি জানিয়েছে, উদ্ধার কাজ শেষ হয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাটি পুলিশি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।
রাজনীতি/এসআর

দূতাবাস বিজ্ঞপ্তিতে বলেছে, ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ব্যাংক ও পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের নির্ধারিত সারচার্জ বা প্রসেসিং ফি প্রযোজ্য হবে, যা সেবাগ্রহীতাকে বহন করতে হবে। প্রযোজ্য সারচার্জের হার ব্যবহৃত পেমেন্ট পদ্ধতি অনুযায়ী ভিন্ন হতে পারে।
১২ ঘণ্টা আগে
আসামের বিরোধী দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) এই প্রধান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরও বলেন, কথিত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও ফেরত পাঠানোর ক্ষেত্রে আইন ও সংবিধান অনুসরণ করতেই হবে। সীমান্তে কাউকে জোর করে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
১২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।
১৭ ঘণ্টা আগে
ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’
১৯ ঘণ্টা আগে