গুজরাটে ভয়াবহ বন্যায় ২৯ জনের মৃত্যু

ডেস্ক, রাজনীতি ডটকম

টানা ভারী বৃষ্টিপাতের কারণে প্লাবিত হয়েছে ভারতের গুজরাট রাজ্যের অনেক এলাকা। এই বন্যায় এখনও পর্যন্ত কমপক্ষে ২৯ জন প্রাণ হারিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বন্যায় আটকে পড়াদের উদ্ধারে জোর প্রচেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী বাহিনী। এখন পর্যন্ত ১৮ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এই বন্যা পরিস্থিতির মধ্যে আরও উদ্বেগ বাড়াচ্ছে আবহাওয়ার পূর্ভাবাস। আগামী দুই দিন গুজরাটে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর।

রাজ্য সরকার জানায়, এবারে গুজরাটে বার্ষিক গড় বৃষ্টিপাতের তুলনায় ১০৫ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। সেই কারণেই এই বন্যা পরিস্থিতি। রাজ্যটিতে ১৪০টি জলাধার-বাঁধ ও ২৪টি নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে। টানা বৃষ্টির কারণে আজওয়া ও প্রতাপপুরা জলাধার থেকে পানি ছাড়া হয়েছে। সেই কারণেই বিশ্বমৈত্রী নদীর দুই পাড়ে থাকা এলাকাগুলো প্লাবিত হয়েছে। ভাদোদরাসহ একাধিক শহরে ১০-১২ ফুট পানি জমে রয়েছে।

গতকাল বুধবার সকালেই বন্যা পরিস্থিতি নিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের সঙ্গে ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবরকমের সাহায্যের আশ্বাস দেন তিনি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

চীনের সিচুয়ানে ফের শক্তিশালী ভূমিকম্প, জারি জরুরি অবস্থা

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

১৪ ঘণ্টা আগে

নাজাফে খামেনির শোক র‍্যালিতে লাখো মানুষের ঢল

ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র‍্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।

১৫ ঘণ্টা আগে

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের ড্রোন ও বিমান হামলা, শিশুসহ নিহত ৭

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত

১৫ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা হামলা, লক্ষ্যবস্তু ৮৫ স্থাপনা

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

১৬ ঘণ্টা আগে