ডেস্ক, রাজনীতি ডটকম
ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে প্রায় ১৫ মাসের সহিংসতার পর যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। তবে এই সমঝোতা বেশিদিন স্থায়ী হবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে সদ্য আসীন ডোনাল্ড ট্রাম্প। এর আগে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্ত্বতায় সমঝোতায় পৌঁছে দুইপক্ষ।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বার্তা সংস্থা গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবদন থেকে এই তথ্য জানা যায়।
যুদ্ধবিরতি ঘোষণার পরেও ইসরায়েলের হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনির মৃত্যুর খবর জানান গাজায় কর্মরত চিকিৎসকরা।
এ প্রসঙ্গে ট্রাম্পকে প্রশ্ন করা হলে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে তিনি সাংবাদিকদের বলেন, ‘এটা আমাদের যুদ্ধ না, হামাস-ইসরায়েলের যুদ্ধ’।
অভিষেকের আগে তড়িঘড়ি করে যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিতে দোহায় বিশেষ প্রতিনিধি দল পাঠান ট্রাম্প। গত রবিবার (১৯ জানুয়ারি) যুদ্ধবিরতি কায়েমের পর এই ঐতিহাসিক ফলাফলের নেপথ্যে নিজেই নায়ক বলে দাবি করেন।
তবে ক্ষমতা গ্রহণের পর ট্রাম্পের উদাসীন সুর ভাবাচ্ছে বিশেষজ্ঞদের।
ভঙ্গুর যুদ্ধবিরতি যেকোনো সময় মুখ থুবড়ে পড়তে পারে- এই আশঙ্কা থেকে মিশরের রাজধানী কায়রোতে একটি কমিউনিকেশন হাব তৈরি করা হচ্ছে।
যুদ্ধবিরতির প্রথম ধাপের স্থায়ীত্ব ছয় মাস। ফেব্রুয়ারিতে দুইপক্ষ আরও জটিল বিষয় নিয়ে আলোচনায় বসবে। আলোচনার এক পর্যায়ে এই সমঝোতা থেকে কোনো এক পক্ষ সরে আসার সম্ভাবনা প্রবল, মনে করছেন বিশ্লেষকরা।
কায়রোতে স্থাপিত হাবের মাধ্যমে সৃষ্ট দাঙ্গা মোকাবিলার চেষ্টা করা হবে।
এ প্রসঙ্গে দোহা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা মজিদ আল-আনসারি বলেন, ‘গত ৪৮ ঘন্টা যাবত আমরা যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর পেয়েছি। অনেক কল এসেছে এ বিষয়ে। তবে এ ধরণের বিছিন্ন সমস্যা আমরা সহজেই সমাধান করেছি।’
এদিকে রবিবারের পর থেকে গাজায় ৯০০টির বেশি ত্রানবাহী ট্রাক ও ১২ হাজার ৫০০ লিটার জ্বালানী পাঠিয়েছে কাতার। গাজার ধ্বংসস্তুতে পরিণত হওয়া অবকাঠামো পুনর্গঠনের কথাও ভাবছে দেশটি।
তবে ট্রাম্প ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে অবকাঠামো পুননির্মাণের প্রস্তাব দিলে সরাসরি প্রত্যাখান করে কাতার। সূত্র: গার্ডিয়ান

ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন দেশটির লা গুয়াইরা অঞ্চলে ৩৯ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। প্রথম বড় ঝাঁকুনির পর ওই অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৯৯৫ট
১০ ঘণ্টা আগে
তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের ভেতরে লাখো ইরানি সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সাবেক সর্বোচ্চ নেতা ও তার পরিবারকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সমবেত হয়েছেন।
১২ ঘণ্টা আগে
সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার গতির বাতাস এবং ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে ঝড়টি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘অত্যন্ত বিপজ্জনক’ এই ঝড় ভয়াব
১২ ঘণ্টা আগে
ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।
১৯ ঘণ্টা আগে