বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০০: ০০
বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী আইআরজিসি। ছবি: সংগৃহীত

বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী আইআরজিসি। তাদের দাবি, ‘প্রিসিশন মিসাইল’ দিয়ে এ হামলা চালানো হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, শনিবার (৭ মার্চ) আইআরজিসি এ হামলা চালানোর কথা জানিয়েছে। ইরানের এ বাহিনী বলছে, হরমুজ প্রণালির কিশ দ্বীপে পানি শোধনাগারে মার্কিন হামলার প্রতিক্রিয়ায় তারা এই আক্রমণ চালিয়েছে।

আইআরজিসিকে উদ্ধৃত করে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ফারসনাতের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ওই ঘাঁটিতে আঘাত হানা হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এর আগে বলেছিলেন, ওই পানি শোধনাগারে মার্কিন হামলার কারণে ৩০টি গ্রামের পানি সরবরাহে বাধাগ্রস্ত হয়েছে।

আরাগচি কোন হামলার কথা উল্লেখ করছেন তা স্পষ্ট নয়। তবে নিউইয়র্ক টাইমসের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে চলতি সপ্তাহের শুরুর দিকে কিশ দ্বীপে ইরানের একটি নৌ ঘাঁটিতে হামলার পর ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা গেছে।

এক্সে এক পোস্টে আরাগচি লিখেছেন, ইরানের অবকাঠামোর ওপর আক্রমণ একটি বিপজ্জনক পদক্ষেপ, যার গুরুতর পরিণতি রয়েছে। যুক্তরাষ্ট্র এ নজির তৈরি করেছে, ইরান নয়।

এদিকে রাজধানী মানামার একটি বাড়ি এবং এর আশপাশের ভবনগুলোতে আগুন লাগার পাশাপাশি ক্ষয়ক্ষতি হওয়ার তথ্যও দিয়েছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি সাইরেন বাজিয়ে বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে বাস দুর্ঘটনা, ২০ শিক্ষার্থীসহ নিহত ২১

পুলিশ জানায়, কিং ডেভিড জুনিয়র স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বাসটি একটি শিক্ষা সফর শেষে ফিরছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, পাহাড়ি ঢাল বেয়ে নামার সময় বাসটিতে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। নিয়ন্ত্রণহীন বাসটি সড়ক থেকে ছিটকে গিয়ে রাস্তার পাশে থাকা একটি বিশ

১০ ঘণ্টা আগে

টানা ষষ্ঠ রাতে মার্কিন হামলা, পালটা আঘাতের দাবি ইরানের

গত মাসের যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আবারও প্রতিদিনের হামলা-পালটা হামলার পর্যায়ে পৌঁছেছে। সেই ধারাবাহিকতায় টানা ষষ্ঠ রাতের মতো ইরানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে শুক্রবার উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালানোর দাবি

১৪ ঘণ্টা আগে

বিদ্যুৎ অবকাঠামোয় হামলা হলে বন্ধ হবে বাব আল-মান্দেব— হুতিদের প্রস্তুত রেখেছে ইরান

হুতিদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, জাহাজ চলাচলে হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে গোষ্ঠীটি। ইয়েমেনের হোদেইদাহ ও এডেন উপসাগরের দিকে নজর রাখা পার্বত্য এলাকায় এবং লোহিত সাগরের প্রবেশপথ বাব আল-মান্দেব প্রণালির আশপাশে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েন করেছে। এখন শুধু হামলা শুরুর নির্দেশের অপেক্ষায় রয়েছে তা

১ দিন আগে

বিদেশি শিক্ষার্থীদের জন্য আরও কঠোর ভিসা নীতি যুক্তরাষ্ট্রের

স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আর অনুমতি ছাড়া তাদের শিক্ষাগত লক্ষ্য পরিবর্তন করতে পারবেন না বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে স্থানান্তর হতে পারবেন না। এ ছাড়া ডিগ্রি বা প্রশিক্ষণ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র ছাড়ার জন্য যে ৬০ দিনের ‘গ্রেস পিরিয়ড’ ছিল, তা কমিয়ে ৩০ দিন করা হয়েছে।

১ দিন আগে