ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তানের বালুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক তিনটি সন্ত্রাসী হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। এর মধ্যে বালুচিস্তানের কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশে বোমা বিস্ফোরণে ১১ জন, খাইবার পাখতুনখোয়া প্রদেশে জঙ্গি হামলায় ৬ সেনা এবং ইরান সীমান্তে আরও ৫ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে দেশটির সরকারি কর্মকর্তা হামজা শফাৎ বলেন, ‘আমাদের প্রাপ্ত তথ্যে জানা গেছে, সমাবেশ শেষে মানুষ যখন বের হচ্ছিল। ঠিক তখনই পার্কিং এলাকায় বিস্ফোরণ ঘটে।’
ওই কর্মকর্তার ধারণা এটি আত্মঘাতী বোমা হামলা। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বিস্ফোরণের কারণ খুঁজছে পুলিশ।
বালুচিস্তান ন্যাশনাল পার্টি-মেনগাল (বিএনপি-এম) এর শীর্ষ স্থানীয় নেতা সাজিদ তারিন জানিয়েছেন, র্যালিটি যখন চলে যাচ্ছিল তখন বোমা বিস্ফোরণ ঘটে। পার্কিং লটের ঠিক আগে। এতে দলটির অনেক কর্মী হতাহত হয়েছেন বলে জানিয়েছেন। কোয়েটার শাহওয়ানি স্টেডিয়ামে দলটির প্রতিষ্ঠাতা আতাউল্লাহ মেনগালের মৃত্যুবার্ষিকীতে দলের নেতা-কর্মীরা এক হয়েছিলেন।
এরআগে, দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে জঙ্গিদের হামলায় অন্তত ৬ সেনা নিহত হয়েছে। এএফপি জানিয়েছে, ওই ঘটনার আগে এবং পরে সেনা অভিযানে চার দিনের মধ্যে ৫০ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে। অন্য ঘটনাটি ঘটেছে বালুচিস্তানে। ইরান সীমান্তে মঙ্গলবার ৫ জন মারা গেছেন। তবে কারা ওই ব্যক্তিদের হত্যা করেছে, তা কেউ স্বীকার করেনি।

ভাষণে ইরানের বিরুদ্ধে আগের মতোই হুমকি ছিল, যার মধ্যে দেশটিকে ‘বোমা মেরে পাথর যুগে ফেরত পাঠানো’র অঙ্গীকারের পুনরাবৃত্তিও ছিল। বিবিসির খবরে বলা হয়েছে, গত এক সপ্তাহে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্টগুলো থেকে যদি কেউ অংশবিশেষ কপি-পেস্ট করতেন, তাহলেও জাতির উদ্দেশে দেওয়া এই ভাষণ থেকে খুব বেশি আলাদা লাগত না
৯ ঘণ্টা আগে
ইসরায়েলি স্থলবাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ সেল শনাক্ত করে উচ্ছেদ করেছে এবং হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা চালিয়েছে। আর ইসরায়েলি নৌবাহিনী হিজবুল্লার একটি অস্ত্রের গুদামে হামলা চালিয়েছে।
১১ ঘণ্টা আগে
বিশ্বের জ্বালানি সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে ইরানের আরোপিত অবরোধে পারস্য উপসাগরে অন্তত ২ হাজার ১৯০টি বাণিজ্যিক জাহাজ এবং এতে থাকা প্রায় ২০ হাজার নাবিক আটকা পড়েছেন। জাহাজগুলোর মধ্যে ৩২০টিরও বেশি তেল ও গ্যাসবাহী ট্যাংকার রয়েছে।
১৩ ঘণ্টা আগে
দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, ইরাকের রাজধানী বাগদাদে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলার আশঙ্কা রয়েছে। এক বিবৃতিতে দূতাবাস জানায়, ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো রাজধানীর কেন্দ্রীয় এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে, মার্কিন নাগরিক, ব্যবসা প্র
১৫ ঘণ্টা আগে