ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিসহ সব বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, ভারত তা আরও শক্তিশালী করে এগিয়ে নিতে চায়।
শুক্রবার (৫ জুন) দিল্লিতে এক ব্রিফিংয়ে এসব কথা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারের খবরে এ তথ্য জানানো হয়েছে।
ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেন, ‘অবৈধভাবে কেউ ভারতে থাকতে পারবে না। বাংলাদেশের ক্ষেত্রেও আমাদের অবস্থান অভিন্ন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের আইন রয়েছে ও সেই আইন অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে।’
রণধীর জয়সওয়াল আরও জানান, সন্দেহভাজন অবৈধ বাংলাদেশি অভিবাসীদের নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে ভারত দেশটির প্রতি আহ্বান জানিয়েছে। এ প্রক্রিয়া দ্রুত শেষ হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ফেরত পাঠানোর কার্যক্রম আরও ‘মসৃণ ও কার্যকরভাবে’ সম্পন্ন করা সম্ভব হবে।
জয়সওয়াল বলেন, অবৈধভাবে ভারতে অবস্থানরত ব্যক্তিদের ফেরত পাঠানোর বিষয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে ইতোমধ্যে একটি দ্বিপক্ষীয় ব্যবস্থা বা মেকানিজম বিদ্যমান রয়েছে।
তার ভাষ্য, যাদের ফেরত পাঠানোর বিষয় রয়েছে, তাদের নাগরিকত্ব যাচাইয়ের জন্য আমরা এসব মামলা বাংলাদেশের কাছে পাঠাই। বাংলাদেশ যখন তাদের নাগরিকত্ব নিশ্চিত করে, তখন আমরা পরবর্তী ধাপে বহিষ্কার বা প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাই।
রণধীর জয়সওয়াল জানান, এ ধরনের একাধিক অনুরোধ এরই মধ্যে বাংলাদেশের কাছে পাঠানো হয়েছে। তবে এর অনেকগুলোর যাচাই প্রক্রিয়া এখনো বাকি রয়েছে। তিনি বলেন, এসব প্রক্রিয়া যত দ্রুত সম্ভব সম্পন্ন করা হবে বলে আমরা আশা করি, যাতে অবৈধভাবে ভারতে অবস্থানরত ব্যক্তিদের প্রত্যাবাসন কার্যক্রম মসৃণ ও কার্যকরভাবে এগিয়ে নেওয়া যায়।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ওপর চলমান ‘পুশইনে’র (সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো) ঘটনাগুলোর কোনো নেতিবাচক প্রভাব পড়তে পারে কি না— এমন প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করা ও এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষেই রয়েছে।’
রাজনীতি/আইআর

ভারতের মুম্বাইয়ে বিক্ষোভকারী শিক্ষার্থীদের মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে পুলিশের এক কনস্টেবলকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে
উপসাগরীয় অঞ্চলে মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) বিভিন্ন স্থাপনায় ইরানের ড্রোন হামলার ঘটনায় রাশিয়ার সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন গোয়েন্দা বিশ্লেষকেরা খতিয়ে দেখছেন, হামলায় ইরানকে লক্ষ্য নির্ধারণসংক্রান্ত তথ্য কিংবা উন্নত ড্রোন প্রযুক্ত
১৩ ঘণ্টা আগে
ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন আরও তীব্র হয়েছে। বৃহস্পতিবার দিনের শুরুতেই আবারও বিক্ষোভে নামেন আন্দোলনকারীরা। আন্দোলনের মধ্যেই সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে অভিযোগ করেছেন, বিজেপি বাইরে থেকে ‘গুন্ডা’ এনে আন্দোলনে ব
১৪ ঘণ্টা আগে
নিট পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষার্থীদের টানা বিক্ষোভ এবং পার্লামেন্টে অচলাবস্থার মধ্যে প্রথমবারের মতো প্রকাশ্যে এ বিষয়ে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে বিশেষ দ্রুত বিচার আদালত (ফাস্ট-ট
১৫ ঘণ্টা আগে