ডেস্ক, রাজনীতি ডটকম

মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ২০০টি বিমান কিনবে চীন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ প্রস্তাবে রাজি হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বর্তমানে চীন সফরে রয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মে) চীন থেকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেছেন। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ট্রাম্পের এমন ঘোষণার পর শেয়ারবাজারে বোয়িংয়ের শেয়ারের দাম ৪ শতাংশ পর্যন্ত কমে গেছে।
ফক্স নিউজের সঞ্চালক শন হ্যানিটি সাক্ষাৎকার নেন ট্রাম্পের। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আজ তিনি (শি জিনপিং) যেটিতে রাজি হয়েছেন, তা হলো ২০০টি বিমান অর্ডার করা। বোয়িং—২০০টি বড় আকারের বিমান। এটি অনেক বড় একটি অর্ডার। এই অর্ডারের মানে অনেক কর্মসংস্থান তৈরি হবে।’
ট্রাম্প জানান, বোয়িংয়ের জন্য এত বড় অর্ডার কিছুটা অপ্রত্যাশিতই ছিল। কিন্তু শেষ পর্যন্ত চীন বড় আকারের অর্ডারই দিয়েছে। ট্রাম্প বলেন, ‘বোয়িং ১৫০টি দিতে চেয়েছিল, তিনি (জিনপিং) ২০০টি পাচ্ছেন।’
চীনা প্রেসিডেন্টের বোয়িংয়ের কাছ থেকে ২০০ বিমান কিনতে রাজি হওয়াকে ট্রাম্প বাস্তব ক্রয়-প্রতিশ্রুতি হিসেবেই দেখছেন। তিনি মনে করেন, এটি অনেকটা কার্যাদেশেরই সমতুল্য।
ট্রাম্পের এ ঘোষণাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সম্পর্ক এবং বিমান শিল্পে সম্ভাব্য বড় ধরনের অর্ডার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে বিপরীত চিত্র দেখা গেছে পুঁজিবাজারে। সেখানে বোয়িংয়ের দামের ৪ দশমিক ১ শতাংশ পতন হয়েছে।
গত বুধবার চীন সফরে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে তাকে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা দেওয়া হয়েছে। পরে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দুই ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন।
সফরে ট্রাম্পের সঙ্গে চীনে গেছেন কয়েকজন শীর্ষ মার্কিন করপোরেট নির্বাহী। চীনের সঙ্গে বিভিন্ন অচলাবস্থা নিরসনের লক্ষ্য তাদের। সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন ইলন মাস্ক ও এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং।

পশ্চিমবঙ্গের কলকাতার কাশীপুর-বেলগাছিয়া আসনের নবনির্বাচিত বিধায়ক রিতেশ তিওয়ারি দাবি করেছেন, বিধানসভা নির্বাচনে মুসলিম ধর্মাবলম্বী একজন ভোটারও তাকে ভোট দেয়নি। এ কারণে আগামী পাঁচ বছর বিধায়ক থাকা অবস্থায় তিনি মুসলিমদের জন্য একটি কাজও করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
১৪ ঘণ্টা আগে
বৈঠক শেষে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সারসংক্ষেপে তাইওয়ানের ইস্যুটি আলোচনায় উঠে এসেছিল বলে জানানো হয়েছে। তবে বৈঠক নিয়ে যুক্তরাষ্ট্রের প্রকাশিত সারসংক্ষেপে তাইওয়ান ইস্যুর কোনো উল্লেখ ছিল না।
১৬ ঘণ্টা আগে
দীর্ঘ জল্পনা-কল্পনা শেষে ব্রিটেনের মন্ত্রিসভা থেকে সরে দাঁড়িয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং। ‘দূরদৃষ্টি’ না থাকা প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের ওপর ‘আস্থা হারিয়ে’ এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। সে কারণেই সরকারে থেকে যাওয়া ‘অসৎ ও নীতিবিরোধী’ মনে হয়েছে বলে উল্লেখ করেন স্ট্রিটিং।
১৭ ঘণ্টা আগে
পরিবেশবাদীরা এই অগ্রগতিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী কয়েক বছরের মধ্যেই আটলান্টিক বনাঞ্চলে ‘শূন্য বন উজাড়’ অর্জন সম্ভব হতে পারে। তবে একই সঙ্গে তারা এমন আশঙ্কাও করছেন, সাম্প্রতিক রাজনৈতিক ও আইনি পরিবর্তন এই অগ্রগতিকে উলটে দিতে পারে।
১৯ ঘণ্টা আগে