গাজায় ধ্বংস ৯০ শতাংশ অবকাঠামো

ডেস্ক, রাজনীতি ডটকম

গাজা উপত্যকা এখন এক ধ্বংসস্তূপ। গত দুই বছরের বেশি সময় ধরে ইসরায়েলি হামলায় গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এই হামলায় নিহত বা নিখোঁজ হয়েছেন ৭৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি, যাদের মধ্যে আছেন হাজার হাজার শিশু ও নারী। এই ভয়াবহতার প্রতিবাদে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ চলছে, কিন্তু আন্তর্জাতিক মহলের নীরবতাকে 'লজ্জাজনক' বলে আখ্যা দেওয়া হচ্ছে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, সামরিক দমননীতি আর জোরপূর্বক বাস্তুচ্যুতির মাধ্যমে দখলদার বাহিনী ইতোমধ্যেই গাজার ৮০ শতাংশেরও বেশি নিয়ন্ত্রণে নিয়েছে। ২০২৩ সালে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৭৩ হাজার ৭৩১ জন ফিলিস্তিনি নিহত বা নিখোঁজ রয়েছেন। তাঁদের মধ্যে ২০ হাজারের বেশি শিশু এবং ১২ হাজার ৫০০ নারী। নিহতদের মধ্যে আরও রয়েছেন ১ হাজার ৬৭০ জন চিকিৎসাকর্মী, ২৪৮ জন সাংবাদিক, ১৩৯ জন বেসামরিক উদ্ধারকর্মী এবং ১৭৩ জন পৌর কর্মচারী। আহত হয়েছেন এক লাখ ৬২ হাজারেরও বেশি মানুষ। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতাকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়ে গাজার মিডিয়া অফিস আবারও গণহত্যা বন্ধে বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

গাজায় এই ভয়াবহ পরিস্থিতির প্রতিবাদে ইউরোপের বিভিন্ন দেশে চলছে একের পর এক বিক্ষোভ। শনিবার সুইডেনের রাজধানী স্টকহোমে শত শত মানুষ ওডেনপ্ল্যান স্কোয়ারে সমবেত হয়ে ইসরায়েলের যুদ্ধাপরাধ বন্ধে সুইডিশ সরকারের হস্তক্ষেপ দাবি করেন। একই দিনে ফ্রান্সের রাজধানী প্যারিসেও হাজারো বিক্ষোভকারী প্লেস দ্য লা রিপাবলিক এলাকায় ফিলিস্তিনি পতাকা উড়িয়ে গাজার হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

এদিকে যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত বিক্ষোভে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি ওঠে। ডিফেন্ড আওয়ার জুরিস নামের একটি সংগঠনের আয়োজিত এই বিক্ষোভে দেড় হাজারেরও বেশি মানুষ অংশ নেন। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। লন্ডন পুলিশ অন্তত ৪২৫ জনকে গ্রেপ্তার করেছে।

গাজা সিটিতে ইসরায়েলি বাহিনী ধ্বংস করে দিয়েছে শহরের দ্বিতীয় সর্বোচ্চ বহুতল ভবনটি। চলমান যুদ্ধে দীর্ঘ বিরতির পর এ ধরনের বড় টাওয়ারকে লক্ষ্যবস্তুতে পরিণত করল আইডিএফ।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ভাষণে যেসব প্রশ্নের উত্তর মেলেনি

ভাষণে ইরানের বিরুদ্ধে আগের মতোই হুমকি ছিল, যার মধ্যে দেশটিকে ‘বোমা মেরে পাথর যুগে ফেরত পাঠানো’র অঙ্গীকারের পুনরাবৃত্তিও ছিল। বিবিসির খবরে বলা হয়েছে, গত এক সপ্তাহে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্টগুলো থেকে যদি কেউ অংশবিশেষ কপি-পেস্ট করতেন, তাহলেও জাতির উদ্দেশে দেওয়া এই ভাষণ থেকে খুব বেশি আলাদা লাগত না

৫ ঘণ্টা আগে

২৪ ঘণ্টায় ৪০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

ইসরায়েলি স্থলবাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ সেল শনাক্ত করে উচ্ছেদ করেছে এবং হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা চালিয়েছে। আর ইসরায়েলি নৌবাহিনী হিজবুল্লার একটি অস্ত্রের গুদামে হামলা চালিয়েছে।

৭ ঘণ্টা আগে

হরমুজ অবরোধ: পারস্য উপসাগরে আটকা ২১৯০ জাহাজ, ২০ হাজার নাবিক

বিশ্বের জ্বালানি সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে ইরানের আরোপিত অবরোধে পারস্য উপসাগরে অন্তত ২ হাজার ১৯০টি বাণিজ্যিক জাহাজ এবং এতে থাকা প্রায় ২০ হাজার নাবিক আটকা পড়েছেন। জাহাজগুলোর মধ্যে ৩২০টিরও বেশি তেল ও গ্যাসবাহী ট্যাংকার রয়েছে।

৯ ঘণ্টা আগে

বাগদাদে মার্কিন দূতাবাসে যেকোনো সময় হামলা, সতর্কতা জারি

দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, ইরাকের রাজধানী বাগদাদে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলার আশঙ্কা রয়েছে। এক বিবৃতিতে দূতাবাস জানায়, ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো রাজধানীর কেন্দ্রীয় এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে, মার্কিন নাগরিক, ব্যবসা প্র

১১ ঘণ্টা আগে