ফ্লোটিলার বহর থেকে দুই শতাধিক অধিকারকর্মীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১০: ০১
ছবি: সংগৃহীত

ভূমধ্যসাগরে গাজা অভিমুখী 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা'-র ১৩টি নৌকা আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। এসব নৌযান থেকে ৩৭টি দেশের ২০০-এর বেশি

অধিকারকর্মী আটক করা হয়েছ।

বৃহস্পতিবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

সংগঠনের মুখপাত্র সাইফ আবু কেশেক জানান, আটক হওয়া অধিকারকর্মীদের মধ্যে কেবল স্পেনের ৩০ জন। ইতালি থেকে ২২, তুরস্ক থেকে ২১ ও মালয়েশিয়া থেকে ১২ জন যাত্রীকে আটক করা হয়। আটক হওয়া অধিকারকর্মী সংখ্যা ২০১ জনেরও বেশি।

তিনি বলেন, আটকের পরও আমাদের মিশন থামছে না। এখনও প্রায় ৩০টি নৌযান গাজার উদ্দেশে রয়েছে। দখলদার বাহিনীর বাধা উপেক্ষা করে অংশগ্রহণকারীরা গাজার উপকূলে পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা করছেন।

ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি নৌ-সেনারা ফ্লোটিলার কিছু নৌকায় উঠে স্বেচ্ছাসেবীদের জিম্মি করছে। এর আগে ত্রাণসামগ্রী বহনকারী নৌযান থেকে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ কয়েকজনকে আটক করা হয়।

এ বিষয়ে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ফ্লোটিলার কয়েকটি জাহাজ আটক করে নিরাপদে একটি বন্দরে নেওয়া হয়েছে। সেখানে যাত্রীদের রাখা হয়েছে এবং গ্রেটাসহ অন্যদের শারীরিক অবস্থা ভালো আছে। তারা ফ্লোটিলার বহরে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছিল। ততে এ বিষয়ে কোনো প্রমাণ দেখাতে পারেনি ইসরায়েল।

মানবাধিকারকর্মীরা ইসরায়েলের এ পদক্ষেপকে ‘অবৈধ’ ও ‘ডাকাতি’ হিসেবে আখ্যায়িত করেছেন।

অন্যদিকে, ইসরায়েলি নৌবাহিনীর টানা আগ্রাসনের মুখেও যাত্রা চালিয়ে যাচ্ছে বাকি নৌযানগুলো। বহরে থাকা সংগঠকরা জানিয়েছেন, প্রায় ৩০টি নৌকা এখনও অগ্রসর হচ্ছে এবং তারা বর্তমানে গাজার উপকূল থেকে মাত্র ৮৫ কিলোমিটার দূরে অবস্থান করছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তি নিয়ে কোনো অগ্রগতি নেই: ইরান

বুধবার (১২ আগস্ট) রয়টার্সের খবরে বলা হয়, ইরানি ওই কর্মকর্তার মন্তব্য সংকটের দ্রুত সমাধানের সম্ভাবনা আরও ক্ষীণ হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এর মধ্যে মঙ্গলবার ওই অঞ্চলে জাহাজ চলাচলে পৃথক হামলার ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। এতে তেলের দামও বেড়েছে।

১৬ ঘণ্টা আগে

লোহিত সাগরে জাহাজে হুতিদের হামলা, ৩ পাকিস্তানিসহ নিহত ৬

লোহিত সাগরের বাব আল-মান্দাব প্রণালিতে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় একটি পণ্যবাহী জাহাজের চার নাবিক নিহত হয়েছেন। পরে উদ্ধারকাজে গিয়ে হুতিবিরোধী দুই ইয়েমেনি উদ্ধারকর্মীও নিহত হন। সব মিলিয়ে এ ঘটনায় ৩ পাকিস্তানিসহ ছয়জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

২১ ঘণ্টা আগে

ইরানের পরমাণু স্থাপনায় 'রেকি' করার দাবি সাবেক মোসাদ প্রধানের

সম্মেলনে ইয়োসি কোহেন বলেন, "স্থাপনাটি সম্পর্কে বিস্তারিত ও নিখুঁত তথ্য পাওয়ার লক্ষ্যেই আমরা ফোরদো পারমাণবিক স্থাপনাটিতে বারবার পরিদর্শন চালিয়েছি।" তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ বলে পরিচিত কোহেন ঠিক কখন এসব সফর হয়েছিল বা গোয়েন্দারা কীভাবে সেখানে প্রবেশ করেছিল, সে বিষয়ে

১ দিন আগে

মাঝ আকাশে ৩০০ ফুট পতন: ভারতীয় সেই পাইলটের শরীরে গাঁজা শনাক্ত

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফার্স্ট অফিসারের পরীক্ষার ফল নেগেটিভ এলেও ক্যাপ্টেন দুটি পরীক্ষাতেই অকৃতকার্য হন। বিশেষ করে দ্বিতীয় পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, তিনি গাঁজা সেবন করেছিলেন। তবে তিনি কখন বা কোথায় গাঁজা সেবন করেছিলেন, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

১ দিন আগে