ডেস্ক, রাজনীতি ডটকম

দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি বিধিনিষেধের বিরুদ্ধে জেনজিদের বিক্ষোভে অন্তত ১৯ জনের প্রাণহানির পর পদত্যাগ করতে বাধ্য হয়েছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক।
সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বালুওয়াতারে প্রধানমন্ত্রীর বাসভবনে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির কাছে পদত্যাগপত্র জমা দেন রমেশ।
বৈঠকে উপস্থিত একজন মন্ত্রী জানিয়েছেন, সোমবারের বিক্ষোভে কাঠমান্ডুতে ১৭ জন ও ইটাহারিতে দুজনসহ মোট ১৯ জন নিহত হওয়ার পর নৈতিক কারণে স্বরাষ্ট্রমন্ত্রী লেখক পদত্যাগ করেন। এ বিক্ষোভে কমপক্ষে আরও ৪০০ জন আহত হয়েছেন।
এর আগে নেপালি কংগ্রেসের পদাধিকারীদের বৈঠকে কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপা ও বিশ্ব প্রকাশ শর্মা নৈতিক কারণে লেখকের পদত্যাগ দাবি করেন। কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেউবা নীরব ছিলেন।
তবে লেখক মন্ত্রিসভার বৈঠকে যাওয়ার আগে তার সিদ্ধান্তের কথা জানান। তাকে গত বছরের ১৫ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী নিযুক্ত করা হয়।
জবাবদিহিতা ও শাসনব্যবস্থায় সংস্কারের দাবিতে তরুণদের একটি প্রচার হিসেবে শুরু হওয়া জেনারেল জেড বিক্ষোভ নেপালের প্রধান শহরগুলোতে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সংসদ ভবনের ভেতরে বিক্ষোভকারীরা ঢুকে পড়লে সংঘর্ষ সহিংসতায় পরিণত হয়।
সোমবার কাঠমান্ডু ও অন্যান্য নগর কেন্দ্রগুলোতে বিক্ষোভ তীব্র আকার ধারণ করে, যেখানে পুলিশ জনতার ওপর গুলি চালায়। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে এবং সরকারের ওপর রাজনৈতিক চাপ তৈরি হয়।
এর আগে সোমবার কাঠমান্ডুর রাস্তায় নেমে হাজার হাজার বিক্ষোভকারী ফেসবুক, এক্স (সাবেক টুইটার) ও ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের ওপর নেপাল সরকারের নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ করেন।

এই চুক্তির আওতায় লেবাননে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যকার চলমান যুদ্ধেরও অবসান ঘটবে। একটি ইসরায়েলি সূত্রের দাবি, গতকাল শনিবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে এই শর্তটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
১ দিন আগে
রেলওয়ে কর্মকর্তাদের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস পাকিস্তান (এপিপি) জানিয়েছে, শাটল ট্রেনটি কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিল। সকাল ৮টার কিছুক্ষণ পর চামান ফটকের কাছে বিস্ফোরণটি ঘটে। এতে ট্রেনের কয়েকটি বগি, আশপাশের বাড়িঘর ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে
১ দিন আগে
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, 'আজ থেকে ইতামার বেন-গভিরকে ফরাসি ভূখণ্ডে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হলো।' তিনি অভিযোগ করেন, ওই ভিডিওতে ফরাসি ও ইউরোপীয় নাগরিকদের প্রতি তার 'নিন্দনীয় আচরণ' দেখা গেছে, যারা ওই ত্রাণবাহী ফ্লোটিলার অংশ ছিলেন।
১ দিন আগে
ভূতাত্ত্বিকভাবে সক্রিয় একাধিক ফল্ট লাইনের ওপর অবস্থান করায় তুরস্কে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। দেশটি এখনো ২০২৩ সালের ভয়াবহ ভূমিকম্পের ক্ষত সামলাচ্ছে, যেখানে দক্ষিণ তুরস্ক ও উত্তর সিরিয়ায় ৫০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।
১ দিন আগে