ভিক্ষাবৃত্তি— পাকিস্তানিদের ভিসা বন্ধ আরব আমিরাতে

ডেস্ক, রাজনীতি ডটকম
ভিক্ষাবৃত্তি। প্রতীকী ছবি

ভিক্ষাবৃত্তিসহ অপরাধমূলক বিভিন্ন ধরনের কাজে জড়িত থাকার অভিযোগে পাকিস্তানের সাধারণ নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত রেখেছে সংযুক্ত আরব আমিরাত। স্থায়ীভাবে এ ভিসা দেওয়া বন্ধ হয়ে গেলে তা বড় ধরনের জটিলতা তৈরি করতে পারে বলে মনে করছে পাকিস্তান।

সংযুক্ত আরব আমিরাত সরকার এর আগে পাকিস্তানিদের ভিসা আবেদনের সঙ্গে পুলিশের দেওয়া চারিত্রিক সনদপত্রও বাধ্যতামূলক করেছিল। ইসলামাবাদে আমিরাতের দূতাবাসের ঊর্ধ্বতন এক কূটনীতিক অবশ্য ডনকে বলেছেন, পাকিস্তানের নাগরিকদের ভিসার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই।

পাকিস্তানের গণমাধ্যম ডনের খবরে বলা হয়, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পাকিস্তানের সিনেট ফাংশনাল কমিটি অন হিউম্যান রাইটসের এক বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালমান চৌধুরী এ তথ্য জানান।

সালমান চৌধুরী বলেন, পাকিস্তানে যারা কূটনৈতিক ও ব্লু পাসপোর্টধারী— কেবল তাদেরই ভিসা দিচ্ছে আরব আমিরাত। কিন্তু বেশ কিছুদিন ধরে সাধারণ পাকিস্তানিদের ভিসা দেওয়া বন্ধ রেখেছে দেশটি।

পাকিস্তানি পাসপোর্টের ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপের শঙ্কার কথা উল্লেখ করে সামলান জানান, পাকিস্তানি পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা থেকে অল্পের জন্য বিরত আছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। তারা যদি পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপ করে, তা প্রত্যাহার করা কঠিন হবে।

পাকিস্তানের ওভারসিজ এমপ্লয়মেন্ট প্রোমোটার আইসাম বেগ বলেন, ওয়ার্ক ভিসায় নয়, বরং ভিজিট ভিসায় যাওয়া পাকিস্তানি নাগরিকদের নিয়েই উদ্বিগ্ন আমিরাত সরকার। কেননা ভিজিট ভিসায় গিয়ে অনেক পাকিস্তানি নাগরিকই দেশটিতে ভিক্ষাবৃত্তি শুরু করেন।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কুয়েতে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

কুয়েত কর্তৃপক্ষ সাধারণ বাসিন্দাদের সার্বিক নিরাপত্তা ও সুরক্ষা-সংক্রান্ত নির্দেশনা মেনে চলার নির্দেশ দিয়েছে। তারা স্পষ্টভাবে স্পষ্ট করেছে যে, দেশজুড়ে যে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, তা আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কর্তৃক শত্রুর লক্ষ্যবস্তু ধ্বংস করার কারণেই সৃষ্টি হচ্ছে।

৭ ঘণ্টা আগে

চীনের হয়ে ‘গোপন তথ্য’ সংগ্রহ, মার্কিন সাংবাদিকের ২ বছরের কারাদণ্ড

বেইজিংয়ে বসবাস করা পাউকেন বিভিন্ন রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় সম্পাদক ও ভাষ্যকার হিসেবে কাজ করেছেন। গত জুনে যুক্তরাষ্ট্রে চীনের হয়ে নিবন্ধন না করে এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগে তিনি দোষ স্বীকার করেন।

১ দিন আগে

শিশুর পাসপোর্টে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ চাইতে পারে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে শিশুদের পাসপোর্টের জন্য আবেদন করতে গেলে বাবা-মাকে নিজেদের নাগরিকত্ব বা অভিবাসন অবস্থার প্রমাণ দিতে হতে পারে। এমন একটি প্রস্তাব দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার নতুন উদ্যোগের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

১ দিন আগে

২৮৬ দিন সাগরে, অবশেষে থাইল্যান্ডে মার্কিন রণতরি আব্রাহাম লিংকন

সাধারণত মার্কিন নৌবাহিনীর একটি মোতায়েনের মেয়াদ ছয় থেকে নয় মাসের মধ্যে হয়ে থাকে। তবে যুদ্ধ বা সংঘাতের সময় এ সময়সীমা বাড়তে পারে। ডেমোক্র্যাট দলের আইনপ্রণেতাদের মতে, আধুনিক সময়ে টানা এত দীর্ঘ সময় সাগরে অবস্থান করে রেকর্ড গড়েছে আব্রাহাম লিংকন।

১ দিন আগে
Advertisement