ডেস্ক, রাজনীতি ডটকম

ইরান-মার্কিন পরমাণু চুক্তির আলোচনায় কিছুটা অগ্রগতির খবর পাওয়া গেলেও নিজের অবস্থানে অনড় থাকার বার্তা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি স্পষ্ট জানিয়ে দেন, ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ‘রেড লাইন’ বা কঠোর শর্তগুলো না মানলে তেহরানের সঙ্গে কোনো চূড়ান্ত সমঝোতা হবে না। বিশেষ করে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা এবং ইউরেনিয়াম মজুত সরিয়ে নেওয়ার মতো বিষয়গুলোতে দুই দেশের বিপরীতমুখী অবস্থান মধ্যপ্রাচ্যের এই দীর্ঘমেয়াদী সংকটে নতুন করে স্নায়ুযুদ্ধ তৈরি করেছে।
এদিকে, হরমুজ প্রণালী ইস্যুতে নিজেদের অবস্থান থেকে একচুলও সরবে না বলে জানিয়ে দিয়েছে ইরান। ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে কূটনৈতিক পর্যায়ে আলোচনা এগিয়ে যাচ্ছে।
পাকিস্তানের ইসলামাবাদে সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে ওয়াশিংটন বেশ কিছু ‘কঠিন শর্ত’ রেখেছিল বলে জানিয়েছেন ইরানি প্রতিনিধি দলের সদস্য। যুক্তরাষ্ট্রের দাবি ছিল, হরমুজ প্রণালী সম্পূর্ণ খুলে দিতে হবে এবং ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত সরিয়ে নিতে হবে। এর বিনিময়ে জব্দ করা ৬ বিলিয়ন ডলার ছাড়ের প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। তবে এ শর্তে রাজি হয়নি ইরান।
রাজনীতি/এসআর

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের বিজেপি সরকার নতুন একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত জানিয়েছে। এতে বলা হয়েছে, অনুমোদিত স্থানীয় কর্তৃপক্ষ ও সরকারি পশু চিকিৎসকের দেওয়া ফিটনেস সনদ ছাড়া কোনো পশু জবাই করা যাবে না। এই নিয়ম গরু, ষাঁড়, বলদ, বাছুর, পুরুষ ও স্ত্রী মহিষ, মহিষের বাছুর এবং খোজা মহ
৩ ঘণ্টা আগে
বিভিন্ন জেলার তথ্য অনুযায়ী, প্রয়াগরাজে ১৭ জন, ভাদোহিতে ১৬ জন, ফতেহপুরে ৯ জন, বড়াউনে ৫ জন, প্রতাপগড়ে ৪ জন, চন্দৌলি ও কুশীনগরে ২ জন করে এবং সোনভদ্র জেলায় ১ জন মারা গেছেন।
৫ ঘণ্টা আগে
তবে নেতানিয়াহুর এ দাবি অস্বীকার করেছে আমিরাত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যে সফরের কথা বলা হচ্ছে এটির কোনো অস্তিত্ব নেই। এছাড়া ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক এ ধরনের লুকানো সফরের ওপর ভিত্তি করে নয়।
৭ ঘণ্টা আগে
বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ এই বৈঠককে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। বিশাল কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের অর্থনীতি, বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ক নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
৭ ঘণ্টা আগে