ডেস্ক, রাজনীতি ডটকম

নিউ ইয়র্কে চলতি সপ্তাহে ম্যাগনেটিক রিজোন্যান্স ইম্যাজিং-এমআরআই মেশিন থাকা এক কক্ষে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬১ বছর বয়সী এক ব্যক্তি। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বুধবার (১৬ জুলাই) বিকেলে ওয়েস্টবেরি এলাকার একটি চিকিৎসাকেন্দ্রে ঘটে এ ঘটনা।
গত বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ওয়েস্টবারির একটি চিকিৎসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা গেছে ওই ব্যক্তি গলায় বড় একটি ধাতব চেইন পরে অনুমতি ছাড়াই এমআরআই কক্ষে ঢুকে পড়েন। তখন মেশিনটি চালু ছিল এবং এর প্রবল চৌম্বকীয় টানে ধাতব চেইনসহ তিনি মেশিনের ভেতরে ঢুকে যান। এতে তিনি গুরুতরভাবে আহত হন এবং পরদিন দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এমআরআই কক্ষে প্রবেশের আগে ধাতব বস্তু সরানো বাধ্যতামূলক। কারণ এসব বস্তু সহজেই মেশিনের চৌম্বকীয় শক্তির প্রভাবে বিপজ্জনক হয়ে ওঠে। সাধারণত রোগীদের পোশাক পরিবর্তন করিয়ে শরীরে কোনো ধাতব বস্তু আছে কিনা তাও পরীক্ষা করা হয়।
এমআরআই কেন্দ্রটি ওয়েস্টবারির নাসাউ ওপেন এমআরআই নামে পরিচিত। পুরো ঘটনাটি তদন্তাধীন এবং কীভাবে নিরাপত্তাবিধি উপেক্ষা করে তিনি কক্ষে ঢুকলেন, তা এখন খতিয়ে দেখা হচ্ছে।
ওয়েস্টবারি এলাকাটি নিউ ইয়র্কের নাসাউ কাউন্টিতে অবস্থিত, যেখানে প্রায় ১৫ হাজার মানুষের বসবাস। এ দুর্ঘটনা আবারও প্রমাণ করল যে, নিরাপত্তাবিধি অমান্য করলে জীবনঘাতী পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

ইরান যুদ্ধ এবং এর অবসান কীভাবে হবে— তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। ফলে আসন্ন জাতীয় নির্বাচনের আগে একদিকে ওয়াশিংটনের চাপ, অন্যদিকে দেশের অভ্যন্তরীণ জনমতের টানাপোড়েনে এক কঠিন রাজনৈতিক উভয় সংকটে পড়েছেন তিনি।
৮ ঘণ্টা আগে
আফগানিস্তানের জন্য ভূমিকম্প কোনো নতুন বা বিরল দুর্যোগ নয়। ভৌগোলিক অবস্থানের কারণে দেশটিতে প্রায়ই উচ্চমাত্রার কম্পন অনুভূত হয়। এর মাত্র কয়েকদিন আগে, গত ২৭ জুনেও দেশটিতে ৬.২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল, যা সৌভাগ্যবশত কোনো ক্ষয়ক্ষতি ছড়াতে পারেনি।
১১ ঘণ্টা আগে
জুলকাদরের এ বিবৃতি এমন সময়ে এলো যখন আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা, দাফন ও শেষ বিদায়ের শোক-অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে ইরান। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, শাহাদাতের আগ মুহূর্তেও খামেনির হাত মুষ্টিবদ্ধ ছিল, যা ইরানের জাতীয় নিরাপত্তা নীতিমালার স্থায়ী প্রতীক হয়ে থাকবে বলে তিনি মনে করেন।
২১ ঘণ্টা আগে
গত ৪ মার্চ ভারত আয়োজিত বহুজাতিক নৌ মহড়া মিলান ২০২৬-এ অংশগ্রহণ শেষে দেশে ফেরার পথে হামলার শিকার হয় ‘দেনা’। ওই সময় ফ্রিগেটটি শ্রীলঙ্কার গল উপকূল থেকে প্রায় ১৯ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। তখন মার্কিন নৌ বাহিনীর ইউএসএস শার্লট নামে একটি সাবমেরিন থেকে ছোড়া একটি মার্ক ৪৮ টর্পেডো জাহাজটিতে আঘাত হা
২১ ঘণ্টা আগে