প্রতিবেদক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অঙ্গরাজ্যের অরেঞ্জ কাউন্টিতে একটি ট্যাংক থেকে সম্ভাব্য রাসায়নিক পদার্থ লিকের আশঙ্কায় প্রায় ৪০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একটি শিল্পপ্রতিষ্ঠানে রাসায়নিকভর্তি ট্যাংক সংকটাপন্ন অবস্থায় পৌঁছানোর পর শুক্রবার (২২ মে) এই নির্দেশ জারি করে স্থানীয় প্রশাসন।
ঘটনাটি ঘটেছে গার্ডেন গ্রোভ শহরে। যা লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণে অবস্থিত। বিভিন্ন সংবাদমাধ্যম এ বিষয়ে খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হচ্ছে, ইতিমধ্যে মানুষজন ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন।
স্থানীয় ফায়ার কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার জিকেএন অ্যারোস্পেস নামের একটি উৎপাদন কারখানায় ৩৪ হাজার গ্যালন ধারণক্ষমতার একটি ট্যাংক থেকে রাসায়নিক বাষ্প বের হতে শুরু করে। ট্যাংকটিতে মিথাইল মেথাক্রাইলেট নামের দাহ্য রাসায়নিক ছিল, যা প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয়।
অরেঞ্জ কাউন্টি ফায়ার অথরিটি জানায়, শুক্রবার পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে। যদিও তখন সক্রিয় গ্যাস লিক বা বিষাক্ত ধোঁয়ার মেঘ দেখা যায়নি। কর্মকর্তারা সতর্ক করেন, ট্যাংকটি সংকটজনক অবস্থায় রয়েছে এবং সেটিকে নিরাপদ করা সম্ভব হচ্ছে না।
কর্তৃপক্ষ আশঙ্কা করছে, ট্যাংকটি যেকোনো সময় বিকল হতে পারে বা বিস্ফোরিত হতে পারে। এ কারণে আশপাশের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।
কয়েকজন বাসিন্দা বলেন, তারা তাদের জীবন ও সম্পদ নিয়ে আতঙ্কিত। ট্যাংকটি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে বিস্ফোরিত হলে গোটা এলাকায় বিপর্যয় নেমে আসতে পারে।
রাজনীতি/একে

আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পরও দীর্ঘদিন খুচরা পর্যায়ে মূল্যবৃদ্ধি না করলেও, শেষ পর্যন্ত ভর্তুকির চাপ সামলাতে না পেরে টানা তিন দফায় লিটারপ্রতি প্রায় ৫ রুপি পর্যন্ত বাড়াতে বাধ্য হলো ভারত সরকার।
১২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের প্রক্রিয়াতে এক বড় ধরনের পরিবর্তন এনেছে ট্রাম্প প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী, যারা গ্রিন কার্ডের জন্য আবেদন করছেন, তাদের আবেদনের পুরো প্রক্রিয়াকালীন যুক্তরাষ্ট্রের বাইরে থাকতে হবে।
১২ ঘণ্টা আগে
শানসি প্রদেশকে চীনের কয়লা খনির প্রধান কেন্দ্র হিসেবে ধরা হয়। যদিও সাম্প্রতিক দশকগুলোতে খনির নিরাপত্তা কিছুটা উন্নত হয়েছে, তবুও নিরাপত্তা বিধি যথাযথভাবে মানা না হওয়ায় দেশটিতে এখনও প্রায়ই খনি দুর্ঘটনা ঘটে।
১৩ ঘণ্টা আগে
হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি সিবিএস নিউজকে বলেন, "ট্রাম্প তার সীমারেখা খুব স্পষ্টভাবে নির্ধারণ করেছেন: ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না এবং তারা সমৃদ্ধ ইউরেনিয়ামও রাখতে পারবে না।"
১৩ ঘণ্টা আগে