প্রতিবেদক, রাজনীতি ডটকম

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের খাইবার জেলায় নিরাপত্তা বাহিনীর এক বিশেষ অভিযানে ২২ জন সন্ত্রাসী নিহত হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ‘ফিতনা আল-খাওয়ারিজ’-এর সদস্যরা নিহত হয় বলে নিশ্চিত করেছে দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ শাখা (আইএসপিআর)। অভিযান চলাকালে সন্ত্রাসীদের গুলিতে এক শিশু নিহতের মর্মান্তিক ঘটনাও ঘটেছে। খবর দ্য ডনের।
আইএসপিআর জানায়, গত মঙ্গলবার ( ২১ এপ্রিল) সন্ত্রাসীদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো খাইবার এলাকায় যৌথ অভিযান চালায়। তীব্র গোলাগুলির পর ‘ভারত-সমর্থিত’ ফিতনা আল-খাওয়ারিজের ২২ সদস্যকে হত্যা করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, গ্রেফতার এড়াতে সন্ত্রাসীরা নির্বিচারে গুলি চালায়, এতে ১০ বছর বয়সি এক শিশু নিহত হয়। অভিযানে নিহত সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
এলাকায় আরও কোনো সন্ত্রাসী লুকিয়ে আছে কিনা তা নিশ্চিত করতে ‘স্যানিটাইজেশন অপারেশন’ চালানো হচ্ছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।
আইএসপিআর আরও জানায়, ‘আজম-ই-ইস্তেহকাম’ নীতির আওতায় দেশের সন্ত্রাসবিরোধী অভিযান পূর্ণ গতিতে অব্যাহত থাকবে এবং বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে এ প্রচেষ্টা জোরদার করা হবে। নিরীহ নাগরিকদের আত্মত্যাগ এই সংকল্পকে আরও শক্তিশালী করেছে বলেও উল্লেখ করা হয়।
এদিকে, ইসলামাবাদভিত্তিক পাকিস্তান ইন্সটিটিউট ফর পিস স্টাডিজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে পাকিস্তানে সন্ত্রাসী হামলা ৩৪ শতাংশ বেড়েছে এবং সন্ত্রাস-সংক্রান্ত মৃত্যুর সংখ্যা বার্ষিক ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ইউরোপে উদ্দেশে রওনা হওয়া অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা গত সপ্তাহে লিবিয়া উপকূলে ডুবে গিয়ে অন্তত ৫১ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা ‘আবরিন’। এ দুর্ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা এবং নিখোঁজদের মধ্যে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের হদিস মেলেনি।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দৃষ্টিতে যাকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়, সেই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই সম্ভাব্য সমঝোতার মাধ্যমে সবচেয়ে বড় সুবিধাভোগীদের একটিতে পরিণত হতে পারে।
১০ ঘণ্টা আগে
৭৬ বছর বয়সী নেতানিয়াহুর জন্য পরিস্থিতি রাজনৈতিকভাবেও কঠিন হয়ে উঠেছে। দুর্নীতির মামলায় বিচারাধীন এই নেতা এখন ভোটারদের বোঝানোর চেষ্টা করছেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখনও তিনিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি।
১০ ঘণ্টা আগে
লেবাননে যুদ্ধবিরতি ঘোষণার পর অন্তর্বর্তীকালীন ইরান যুদ্ধ চুক্তিকে একটি স্থায়ী আঞ্চলিক চুক্তিতে রূপ দেওয়ার প্রচেষ্টা আবারও জোরদার হয়েছে। এই আলোচনার অংশ হিসেবে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি উভয়েই সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে এক্সিওসের বরাতে জানিয়ে
১২ ঘণ্টা আগে