ডেস্ক, রাজনীতি ডটকম

এবার লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ গোয়েন্দা কমান্ডার হাসান খলিল ইয়াসিনকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর দাবি, দেশটির রাজধানী বৈরুতে হামলা চালানোর মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে।
এর আগে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হন। রোববার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী শনিবার বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর শীর্ষ গোয়েন্দা কমান্ডারকে হত্যার দাবি করেছে।
এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, তাদের বিমান বাহিনী হিজবুল্লাহর গোয়েন্দা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত হাসান খলিল ইয়াসিনকে লক্ষ্য করে ওই হামলা চালায়। একটি বিভাগের প্রধান হিসেবে উত্তর সীমান্তে এবং ইসরায়েলি ভূখণ্ডের গভীরে বেসামরিক এবং সামরিক লক্ষ্যবস্তু শনাক্তকরণের দায়িত্বে ছিলেন ইয়াসিন।
গত বছরের অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েল আন্তঃসীমান্ত সংঘাতে লিপ্ত রয়েছে। হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের পরে শুরু হওয়া এই আগ্রাসনে ইতোমধ্যেই গাজায় ৪১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এছাড়া ইসরায়েল সম্প্রতি লেবাননে বড় আকারের বিমান হামলা শুরু করেছে। এখন পর্যন্ত হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া আরও হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং শুক্রবার ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহও নিহত হয়েছেন।

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।
৫ ঘণ্টা আগে
ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।
৬ ঘণ্টা আগে
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত
৬ ঘণ্টা আগে
ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
৭ ঘণ্টা আগে