ইসরায়েলে জরুরি অবস্থা জারি

ডেস্ক, রাজনীতি ডটকম
ইসরায়েলের আকাশে রকেট প্রতিরক্ষা ব্যবস্থা। ছবি : সংগৃহীত

ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। লেবানন থেকে একাধিক ক্ষেপণাস্ত হামলার পর এ জরুরি অবস্থা জারি করা হয়েছে। রোববার (২৫ আগস্ট) ইসরায়েলি সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট ৪৮ ঘণ্টার জরুরি অবস্থা জারি করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, জরুরি অবস্থায় বেসামরিক নাগরিকদের জন্য বেশকিছু নির্দেশনা দিয়েছে সেনাবাহিনী। এরমধ্যে নির্ধারিত এলাকায় চলাফেরা না করা ও জনসমাগম সীমিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

টাইমস অব ইসরায়েল ও ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে বাসিন্দাদের জন্য সাইরেন বাজানো হয়েছে। এছাড়া এলাকাটিতে হামলার ব্যাপারেও সতর্ক করা হয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেল আবিবের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এসব ফ্লাইট অন্য বিমানবন্দরে পাঠানো হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

চীনের সিচুয়ানে ফের শক্তিশালী ভূমিকম্প, জারি জরুরি অবস্থা

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

১৫ ঘণ্টা আগে

নাজাফে খামেনির শোক র‍্যালিতে লাখো মানুষের ঢল

ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র‍্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।

১৬ ঘণ্টা আগে

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের ড্রোন ও বিমান হামলা, শিশুসহ নিহত ৭

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত

১৬ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা হামলা, লক্ষ্যবস্তু ৮৫ স্থাপনা

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

১৭ ঘণ্টা আগে