ইরানে মার্কিন হামলায় জাতিসংঘের উদ্বেগ

ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বিশ্ব রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। সংঘাতের বিস্তার নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতেও এই হামলার সংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্সও। একদিকে যখন হোয়াইট হাউস এ হামলাকে ‌‌‘সামরিক সাফল্য’ বলে তুলে ধরছে, অন্যদিকে বিশ্বনেতারা শান্তি ও কূটনীতির আহ্বান জানাচ্ছেন।

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, এই ধরনের বলপ্রয়োগ একটি অস্থির অঞ্চলে আরও বিপজ্জনক উত্তেজনা সৃষ্টি করছে, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।

এক্স (সাবেক টুইটার) এ দেওয়া এক পোস্টে মহাসচিব লেখেন, "এই সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি বাড়ছে। এর পরিণতি হবে বেসামরিক নাগরিক, পুরো অঞ্চল এবং বিশ্বের জন্য বিপর্যয়কর।" তিনি বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান—উত্তেজনা প্রশমন করতে এবং আন্তর্জাতিক আইনের আওতায় কাজ করার জন্য।

তিনি জোর দিয়ে বলেন, "এই বিপজ্জনক সময়ে বিশৃঙ্খলার আবর্ত এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমস্যার কোনো সামরিক সমাধান নেই—শান্তিই একমাত্র আশা।"

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে এই হামলার নিন্দা জানিয়েছেন ডেমোক্র্যাট সিনেটর বার্নি স্যান্ডার্স। ওকলাহোমার এক সমাবেশে ভিডিও বার্তায় তিনি বলেন, "এই হামলা শুধু ভীতিকরই নয়, বরং এটি চরমভাবে অসাংবিধানিক। প্রেসিডেন্টের কোনো একক ক্ষমতা নেই যুদ্ধ শুরু করার—সেই ক্ষমতা কেবল কংগ্রেসের আছে।"

তার সমর্থকেরা ভিডিও শুনে চিৎকার করে বলেন, “আর যুদ্ধ নয়।” বার্নি স্যান্ডার্স বলেন, “আমি একমত—এই পথ আমেরিকার জন্য বিপজ্জনক এবং ভুল।”

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার রাতে ঘোষণা দেন, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফলভাবে হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি।

বিশ্লেষকরা বলছেন, এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে, এবং কূটনৈতিক সমাধানের দরজাগুলো আরও সংকীর্ণ হয়ে পড়বে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

নিখোঁজ মার্কিন পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান

ইরানের দক্ষিণাঞ্চলে এফ-১৫ যুদ্ধবিমানটি ভূপাতিত হয়েছিল। ইরানের নিরাপত্তা বাহিনীও এখন বিমানটির ক্রু'কে খুঁজে পেতে তল্লাশি চালাচ্ছে বলেন দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

১৫ ঘণ্টা আগে

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (এনএসএমসি) জানায়, স্থানীয় সময় রাত ৯টা ১৩ মিনিটে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। এর গভীরতা ছিল প্রায় ১৯০ কিলোমিটার। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা।

১৭ ঘণ্টা আগে

১৩ মার্কিন সেনা নিহতের কথা স্বীকার করল পেন্টাগন

১৭ ঘণ্টা আগে

ইরান যুদ্ধে পাকিস্তান সক্রিয় হলেও কোণঠাসা কি ভারত?

আবার এই সপ্তাহেই, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইরান ও আমেরিকার মধ্যেকার সংঘাত নিরসনে পাঁচ-দফা শান্তি পরিকল্পনার জন্য চীনের সমর্থন চাইতে বেইজিংয়ে গেছেন।

১৮ ঘণ্টা আগে