মেক্সিকোয় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৪১

ডেস্ক, রাজনীতি ডটকম

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে বাস ও ট্রেইলার ট্রাকের সংঘর্ষে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। সংঘর্ষের পর বাসটি আগুনে পুড়ে গেছে। এর ধাতব কাঠামাটুকু কেবল টিকে রয়েছে।

এক বিবৃতিতে তাবাসকো রাজ্য সরকার জানিয়েছে, শনিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোরে এসকারসেগা শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। বাস পরিচালনা কোম্পানি ট্যুরস অ্যাকোস্তা জানিয়েছে, বাসটি কানকুন থেকে তাবাসকো যাচ্ছিল। এতে ৪৮ জন যাত্রী ছিলেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বাসের ৩৮ জন যাত্রী নিহত হয়েছেন। পাশাপাশি বাসের দুই চালক এবং ট্রেইলার ট্রাকটির চালকেরও মৃত্যু হয়েছে।

তাবাসকোর নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত ১৮টি খুলি উদ্ধার করা হয়েছে। আরও অনেকেই নিখোঁজ রয়েছেন। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

ট্যুরস অ্যাকোস্তা এ দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছে। বাসটি গতি সীমা মেনে চালানো হচ্ছিল কি না, তা বের করতে কর্তৃপক্ষের সঙ্গে তারা কাজ করছে বলেও জানিয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের দ্বীপপুঞ্জে সুপার টাইফুন ‘বাভি’র আঘাত, নিহত ৫

সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার গতির বাতাস এবং ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে ঝড়টি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘অত্যন্ত বিপজ্জনক’ এই ঝড় ভয়াব

৮ ঘণ্টা আগে

আলি খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার আহ্বান

ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।

১৬ ঘণ্টা আগে

মানুষের কান্নায় ‘বিস্মিত’ ট্রাম্প, ভেবেছিলেন ইরানিরা খামেনিকে ‘ঘৃণা করে’

আলি খামেনির জন্য নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু নির্বিশেষে লাখ লাখ মানুষের রাস্তায় নেমে আসা এবং তার জন্য কান্নায় ভেঙে পড়ার দৃশ্যে ‘বিস্মিত হয়েছেন’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, তার ধারণা ছিল ইরানের জনগণ আলি খামেনিকে ঘৃণা করে!

১৭ ঘণ্টা আগে

৫ মাস পর ইরান-কাতার সামুদ্রিক বাণিজ্য শুরু

গত মাসে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সই হওয়া একটি অন্তর্বর্তী চুক্তির মাধ্যমে দীর্ঘ চার মাসব্যাপী চলা সংঘাত অবসানের ঘোষণা আসে। এই চুক্তির আওতায় পারস্য উপসাগরে যুদ্ধপূর্ব সামুদ্রিক চলাচল পুনরায় শুরুর বিষয়ে দুই পক্ষ একমত হয়। তবে উপসাগরের ভেতরে ও বাইরে জাহাজ চলাচল নিয়ে বিতর্ক এখনো পুরোপুরি শেষ হয়নি।

১৯ ঘণ্টা আগে