আমিরাতে খামারে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১৪: ৪২

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ড্রোন হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) গালফ নিউজ এক সরকারি বিবৃতি অনুসারে জানায়, ফুজাইরাহ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, প্রতিহত করা একটি ড্রোনের ধ্বংসাবশেষ আল-রিফা এলাকার একটি খামারে পড়লে একজন নিহত হয়েছেন।

নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তিনি ওই কৃষি খামারে কাজ করছিলেন বলে জানা গেছে।

ফুজাইরাহ সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের বিমান প্রতিরক্ষাব্যবস্থা আমিরাতের আকাশে একটি মনুষ্যবিহীন আকাশযানকে (ইউএভি) সফলভাবে প্রতিহত করেছে। প্রতিহত করার পর এর ধ্বংসাবশেষ আল-রিফা'র একটি খামারে গিয়ে পড়ে। এই ঘটনায় একজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

সূত্র: গালফ নিউজ

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

এবার যুদ্ধের পথে আমিরাত, নিচ্ছে প্রস্তুতি

এই পরিকল্পনা বাস্তবায়িত হলে উপসাগরীয় দেশগুলোর মধ্যে আমিরাত হবে প্রথম দেশ, যারা এই সরাসরি সংঘাতে যুক্ত হবে।

৪ ঘণ্টা আগে

ইরান যুদ্ধ শেষে ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করবে যুক্তরাষ্ট্র

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতে এই জোট থেকে যুক্তরাষ্ট্র ঠিক কী সুবিধা পাচ্ছে, তা গুরুত্বসহকারে বিবেচনা করা প্রয়োজন। রুবিওর ভাষায়, 'এই সম্পর্ক আমাদের জন্য কতটা কার্যকর—তা নতুন করে ভাবার সময় এসেছে।'

৪ ঘণ্টা আগে

রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, ২৯ আরোহীর সবাই নিহত

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিকভাবে এই দুর্ঘটনার কারণ হিসেবে কারিগরি ত্রুটিকে সন্দেহ করা হচ্ছে। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, বিমানে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি—অর্থাৎ ক্ষেপণাস্ত্র, ড্রোন বা পাখির সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা নেই। ক্রিমিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।

৫ ঘণ্টা আগে

আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

৫ ঘণ্টা আগে