ডেস্ক, রাজনীতি ডটকম

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন।
বুধবার (১ এপ্রিল) দেশটির সরকারি বার্তা সংস্থা ডব্লিউএএম এ তথ্য নিশ্চিত করেছে। তবে নিহত ওই বাংলাদেশির নাম-পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
আমিরাত সরকারের এক বিবৃতির বরাতে গালফ নিউজ জানায়, নিহত ওই বাংলাদেশি ফুজাইরাহর আল-রিফা এলাকার একটি ফার্মে (খামার) কাজ করছিলেন।
এ সময় আকাশসীমায় অনুপ্রবেশ করা একটি ড্রোন ভূপাতিত করার সময় সেটির ধ্বংসাবশেষ সরাসরি ওই বাংলাদেশির ওপর আছড়ে পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ফুজাইরাহ সরকারি গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের বিমান প্রতিরক্ষাব্যবস্থা আমিরাতের আকাশে একটি মনুষ্যবিহীন আকাশযানকে (ইউএভি) সফলভাবে প্রতিহত করেছে। এর ধ্বংসাবশেষ মাটিতে পড়ে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, আটলান্টিক উপকূল থেকে পূর্ব ভূমধ্যসাগর, স্কটল্যান্ডের হাইল্যান্ডস থেকে স্পেনের দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত দাবানলের এই ধারা সাম্প্রতিক সময়ে ইউরোপে নজিরবিহীন। অনেক আগুনই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং শহর ও জনবসতির কাছাকাছি পৌঁছে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি করেছে।
২১ ঘণ্টা আগে
সুপ্রিম কোর্ট বলেন, সিবিআইয়ের দাখিল করা দুটি চূড়ান্ত প্রতিবেদন পর্যালোচনা করে আদালতের মনে হয়েছে, সেগুলো বাতিল করে নতুন করে বিচার শুরুর মতো কোনো গ্রহণযোগ্য বা জোরালো কারণ নেই। ফলে তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতেই মামলাটি নিষ্পত্তি করা হচ্ছে।
২১ ঘণ্টা আগে
রাহুল বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে এসে বসার সাহস নেই। আমি তাকে ৩০টি গাড়ির কনভয়ে কাঁপতে কাঁপতে বসে থাকতে দেখেছি। তিনি আজ সংসদে নেই কেন? স্বরাষ্ট্রমন্ত্রীই ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন।’
১ দিন আগে
রাজ্যসভায় পাস ও রাষ্ট্রপতির অনুমোদনের পর বিলটি আইনে পরিণত হলে প্রশ্নপত্র ফাঁস বা পরীক্ষায় অনিয়মে জড়িতদের সর্বোচ্চ শাস্তি বেড়ে হবে ১০ বছরের কারাদণ্ড, পাশাপাশি সর্বোচ্চ ৫০ লাখ রুপি জরিমানার বিধানও থাকবে।
১ দিন আগে