ডেস্ক, রাজনীতি ডটকম

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের কার্যক্রম পুরোমাত্রায় শুরু হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৯ জন প্রার্থী। আগামী ২১শে সেপ্টেম্বর সেখানে প্রেসিডেন্ট নির্বাচন। অর্থনীতিতে সঙ্কটে ডুবে থাকা দেশটি আস্তে আস্তে মাথা তুলে দাঁড়াচ্ছে। এমন সময় কে নির্বাচিত হয়ে অর্থনীতির হাল ধরবেন সেদিকে দৃষ্টি থাকবে সবার। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দেশটিতে এক কোটি ৭০ লাখ বৈধ ভোটার আছেন। তারা আগামী ৫ বছরের জন্য দশম প্রেসিডেন্ট নির্বাচন করবেন। প্রার্থীদের বাছাই পর্বে যারা টিকে থাকবেন, আনুষ্ঠানিকভাবে তারাই নির্বাচনী মাঠে টিকে থাকবেন এবং প্রচারণায় ব্যস্ত থাকবেন। শনিবার ঐতিহাসিক শহর অনুরাধাপুরায় নির্বাচনী র্যালি করার কথা প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংয়ের।
তার ১০০টি নির্বাচন প্রচারণা সভায় উপস্থিত হওয়ার পরিকল্পনা আছে। তার মধ্যে এটিই হবে প্রথম। তার প্রতিপক্ষ হিসেবে যারা থাকবেন তারা প্রত্যেকে কয়েক ডজন করে র্যালি করার পরিকল্পনা নিয়েছেন।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ একেবারে কমে যাওয়ার পর থেকে শ্রীলংকা আর্থিকভাবে সফলতা লাভের চেষ্টা করছে। ফলে দেশের অর্থনীতি কিভাবে পুনরুদ্ধার করা যায় সে বিষয়ে প্রার্থীরা আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের ম্যানিফেস্টোতে উল্লেখ করবেন বলে মনে করা হয়। আরও গুরুত্বপূর্ণ ইস্যুর মধ্যে থাকবে দুর্নীতি এবং জীবনযাত্রার মান উন্নত করা। শ্রীলংকার নির্বাচন ব্যবস্থায় একজন ভোটার তার পছন্দের তিনজন প্রার্থীকে ভোট দিতে পারবেন। যে প্রার্থী শতকরা ৫০ ভাগ বা তারও বেশি ভোট পাবেন তিনি বিজয়ী হবেন। কিন্তু কোনো প্রার্থীই যদি শতকরা ৫০ ভাগ ভোট না পান তাহলে সবচেয়ে বেশি ভোট যে দু’জন প্রার্থী পাবেন তাদের মধ্যে দ্বিতীয় দফা ভোট হবে। তাতে যিনি বেশি ভোট পাবেন তিনিই হবেন নতুন প্রেসিডেন্ট। কঠোর নিরাপত্তায় কয়েক হাজার ভোটকেন্দ্রে হবে ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের কর্মকর্তা, নির্বাচন পর্যবেক্ষক এবং প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে সরকারি কর্মকর্তারা ভোটগ্রহণ শেষে গণনা শুরু করবেন। নির্বাচন কমিশন বিজয়ীর নাম ঘোষণা করবে আনুষ্ঠানিকভাবে। সেটা ২২শে সেপ্টেম্বর ঘোষণা হতে পারে। একই দিনে সাধারণত নতুন প্রেসিডেন্ট শপথ নিয়ে থাকেন।

পারমাণবিক ইস্যুটিও সমাধানযোগ্য; যুক্তরাষ্ট্রের ইরান আক্রমণের আগে ওমানের মধ্যস্থতায় আলোচনা সন্তোষজনকভাবে এগোচ্ছিল। যুক্তরাষ্ট্র যদি ইরানকে সম্মানের সঙ্গে বিবেচনা করে এবং নির্দিষ্ট কিছু সীমারেখা অতিক্রম না করে, তবে ইরানের উচিত হবে একই ধরনের সাড়া দেওয়া এবং সম্পর্কের উন্নতির চেষ্টা করা।
১৭ ঘণ্টা আগে
কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার কূটনৈতিক আলোচনায় ইরানের প্রতিনিধি দল দেশের জনগণের অধিকার রক্ষার প্রশ্নে অনড় অবস্থান নেয়। স্পিকার বাঘের গালিবাফের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা রাজনৈতিক ও সামরিক বিভিন্ন ক্ষেত্র এবং শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির বিষয়
১৮ ঘণ্টা আগে
ইরানিয়ানরা এ দ্বন্দ্বের শুরু থেকেই বলে আসছে যে, গত কয়েক বছর যাবৎ হওয়া উচ্চ পর্যায়ের নেতাদের দ্বারা একটি আদেশ জারি ছিল যে, ইরান তারা কোনো পারমাণবিক অস্ত্র নিয়ে কাজ করবে না। তারা জেনেভা এবং ওমানে এর সঙ্গে সম্মত হওয়ার অনেক কাছেই ছিল। তবে এরপরই তাদের ওপর হামলা করা হয়।
১৮ ঘণ্টা আগে
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, মার্কিন প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করায় কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। উভয় পক্ষই নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়ে আলোচনার ইতি টেনেছে। এই ব্যর্থতার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য সংকটে নতুন করে অনিশ্চয়তা তৈরি হলো।
১৯ ঘণ্টা আগে