ডেস্ক, রাজনীতি ডটকম

মধ্যপ্রাচ্যে ‘দীর্ঘস্থায়ী সংঘাতে’ জড়ানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শান্তি নিশ্চিত করার জন্যই শনিবার রাতে ইরানে সীমিত পরিসরে হামলা চালানো হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের সঙ্গে কথা বলতে গিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, মার্কিন হামলা ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে ‘এক বছর বা তারও বেশি সময়’ পিছিয়ে দিতে সক্ষম হয়েছে।
এখন ইরান সরকারকে ‘বুদ্ধিমানের মতো পথ বেছে নিয়ে’ পারমাণবিক কর্মসূচি থেকে সরে এসে স্থাপনাগুলো ভাঙার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার আহ্বানও জানিয়েছেন জেডি ভ্যান্স। তিনি বলেন, আমরা চাই না ইরানের পারমাণবিক অস্ত্র থাকুক।
জেডি ভ্যান্স আরও বলেন, মার্কিন সেনাদের ওপর কোনো ধরনের পাল্টা হামলা হলে ইরানকে অপ্রতিরোধ্য শক্তির মুখোমুখি হতে হবে। সূত্র : বিবিসি বাংলা

ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের পরিচালিত এ সেবায় মাসে সর্বোচ্চ ১ লাখ ডলারের বিনিময়ে ট্রুথ সোশ্যালে থাকা ১০টি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের পোস্ট অন্যদের আগে দেখার সুযোগ দেওয়া হয়। এসব অ্যাকাউন্টের মধ্যে ট্রাম্পের নিজের অ্যাকাউন্টও রয়েছে।
১৮ ঘণ্টা আগে
বৃহস্পতিবার রয়টার্সের খবরে বলা হয়, মেটা জানিয়েছে, গত ডিসেম্বরে নিষেধাজ্ঞা কার্যকরের পর থেকে জুন পর্যন্ত ১৬ বছরের কম বয়সী বলে সন্দেহ করা এসব অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে মাসেই ইনস্টাগ্রামের ৩ লাখ ৩১ হাজার এবং ফেসবুকের ১ লাখ ৭৩ হাজার অ্যাকাউন্ট সরানো হয়েছিল।
১৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ডবিষয়ক তথ্যকেন্দ্র ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টারের (ডিপিআইসি) হিসাবে, ২০১০ সালের পর দেশটিতে এক দিনে এত বেশি মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা আর ঘটেনি।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশে নিজেদের সেল প্রতিষ্ঠার জন্য একিউআইএস দেশটিকে ব্যবহার করার চেষ্টা করছে বলেও প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ২০২৫ সালের ১০ নভেম্বর দিল্লির লাল কেল্লার সামনে বোমা বিস্ফোরণের পেছনেও একিউআইএসের সংশ্লিষ্টতা ছিল বলে উল্লেখ করা হয়েছে।
১৯ ঘণ্টা আগে