ডেস্ক, রাজনীতি ডটকম

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ অংশে গতকাল রোববার (৬ অক্টোবর) চারবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের সরকারি গণমাধ্যমগুলো এই তথ্য দিয়েছে। হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনী ওই এলাকা থেকে অধিবাসীদের সরে যাওয়ার নির্দেশ দেয়। খবর এএফপির।
এই নির্দেশের কিছুক্ষণ পরেই শুরু হয় বোমা হামলা। গত কয়েকদিন যাবৎ ইসরায়েল লেবাননের মিলিশিয়া সংগঠন হিজবুল্লাহর শক্ত অবস্থান হিসেবে পরিচিত এই অঞ্চলে ব্যাপক হামলা চালিয়ে আসছে।
লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, বৈরুতের দক্ষিণ উপকন্ঠে শত্রুর বিমানগুলো দুটি হামলা চালিয়েছে। এর মধ্যে সেইন্ট থেরেসে এলাকায় প্রথম হামলাটি চালানো হয় আর দ্বিতীয় হামলাটি হয় বুর্জ আল-বারাজনে এলাকায়। এছাড়া সংবাদ সংস্থাটি বৈরুতের আরও দুটি স্থানে হামলার খবর দিয়েছে।
এদিকে আজ সোমবার ভোররাতে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, বৈরুতে হিজবুল্লাহর ‘সন্ত্রাসী’ অবস্থান ও অস্ত্রাগারে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বৈরুতের হিজবুল্লাহর গোয়েন্দা সদরদপ্তরে হামলা চালিয়েছে।
এর আগে গতকাল রোববার সন্ধ্যায় ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচায় আদরাই বৈরুতের দক্ষিণ উপকন্ঠের বুর্জ আল-বারাজনেহ ও হাদাত এলাকা থেকে সেখানকার অধিবাসীদের সরে যাওয়ার জন্য নির্দেশনা দেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত
৩ ঘণ্টা আগে
ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
৪ ঘণ্টা আগে
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার ভঙ্গুর চুক্তির অংশ হিসেবে গত ২১ জুন মার্কিন অর্থ বিভাগ আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানের তেল রপ্তানির একটি বিশেষ অনুমোদন দিয়েছিল। কিন্তু হরমুজ প্রণালির সাম্প্রতিক উত্তেজনার পর মঙ্গলবার (৭ জুলাই) সেই অনুমোদন বাতিল করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, আয়াতুল্লাহ খামেনি এবং তার পরিবারের প্রয়াত সদস্যদের কফিন বহনকারী বিশেষ বিমানটি মঙ্গলবার (৭ জুলাই) রাতে ইরাকের নাজাফে অবতরণ করে। বিমানবন্দরে এই মহান নেতার সম্মানে একটি বিশেষ সরকারি ও সামরিক সংবর্ধনার আয়োজন করা হয়। ইরাকের শিয়া মুসলমানদের কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধেয় ও অনুকর
৬ ঘণ্টা আগে