তুরস্কে ইস্পাত কারখানায় বিস্ফোরণ, ১৭ শ্রমিক নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রক্ষণাবেক্ষণকাজ চলাকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে তুরস্কের অন্যতম প্রধান ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘হাবাস ডেমির সেলিক’। এতে অন্তত ১৭ জন শ্রমিক নিহত এবং ১২ জন আহত হয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের আলিয়াগা এলাকায় কারখানাটিতে নতুন বয়লার সরানোর সময় ক্রেন ভেঙে নিচে থাকা বৈদ্যুতিক আর্ক ফার্নেসে সরঞ্জাম পড়ে বিস্ফোরণ ঘটে।

ইজমিরের গভর্নর সুলেইমান এলবান জানান, বিস্ফোরণের তীব্রতায় পুরো এলাকা কেঁপে ওঠে এবং কারখানা জুড়ে আগুনের পাশাপাশি ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। উদ্ধারকাজ এখনো অব্যাহত রয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও শ্রমিক আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ইতিমধ্যে দুর্ঘটনার তদন্তে অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad