রাশিয়া ইরানকে হামলার লক্ষ্যবস্তু শনাক্তে সাহায্য করছে: জার্মানি

ডেস্ক, রাজনীতি ডটকম
জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডিপুল। ছবি: সংগৃহীত
জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডিপুল। ছবি: সংগৃহীত

ইরানকে হামলার লক্ষ্যবস্তু শনাক্ত করতে রাশিয়া সাহায্য করছে বলে মন্তব্য করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডিপুল। ফ্রান্সে জি-৭ বৈঠকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

শুক্রবার (২৭ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে রুশ হামলা থেকে বিশ্বের নজর সরাতেই মধ্যপ্রাচ্য যুদ্ধকে ব্যবহার করতে চাইছেন।

ভাডিপুল আরও বলেন, তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলাপকালে জার্মানির অবস্থান নিয়ে কথা বলেছেন। এ ছাড়া চলমান উত্তেজনা শেষ হওয়ার পর জার্মানি হরমুজ প্রণালিতে ভূমিকা পালন করতে ইচ্ছুক বলেও জানান তিনি।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, পুতিন ‘নিষ্ঠুরভাবে’ আশা করছেন যে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ইউক্রেনে তার অপরাধগুলো থেকে আমাদের মনোযোগ সরিয়ে দেবে। এই হিসাব সফল হওয়া চলবে না।

‘আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, এই দুটি সংঘাত কতটা ঘনিষ্ঠভাবে একে অপরের সাথে জড়িত। রাশিয়া স্পষ্টতই সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে তথ্য দিয়ে ইরানকে সহায়তা করছে,’— বলেন ভাডিপুল।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement