লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ: নেতানিয়াহু

বিবিসি বাংলা
আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১০: ৪৭
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফাইল ছবি
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফাইল ছবি

হেজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল ও লেবাননের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, ‘এটা বুঝতে হবে যে, হেজবুল্লাহর এই কর্মকাণ্ড কার্যত যুদ্ধবিরতি চুক্তিকে অমান্য করছে।’

রোববার ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের সাতটি গ্রামের বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

তারা জানিয়েছে, হেজবুল্লাহ দুই দেশের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন’ করায় তারা এর পাল্টা জবাব দেবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, ‘হেজবুল্লাহর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে ইসরায়েলি সেনাবাহিনী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে।’

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement
লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ: নেতানিয়াহু