হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন সরকার

ডেস্ক, রাজনীতি ডটকম
হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন সরকার

লেবানন সরকার দেশটিতে হিজবুল্লাহর সশস্ত্র কার্যক্রম নিষিদ্ধ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এই সিদ্ধান্তের ফলে হিজবুল্লাহ ও সরকারের সমান্তরাল ক্ষমতার বিষয়টি এখন বড় চ্যালেঞ্জের মুখে পড়লো। তবে হিজবুল্লাহ রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম চালাতে পারবে।

মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যে হেজবুল্লাহ সোমবার ইসরায়েলের দিকে রকেট হামলার পরই লেবানন সরকার হিজবুল্লাহর সশস্ত্র কার্যক্রম নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত নেয়।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, লেবাননের অবস্থান যেখানে যে কোনো ধরনের সংঘাত বিরোধী, সেখানে কোনো পরামর্শ ছাড়াই রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। যা আঞ্চলিক উত্তেজনাকে আরো বাড়িয়ে তুলেছে।

দেশটির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উভয়েই বলেছেন, হিজবুল্লাহর এই তৎপরতা লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন।

বাস্তবে এই সিদ্ধান্ত কতটা কার্যকর হবে, তা এখনও স্পষ্ট নয়। কারণ সাম্প্রতিক সংঘাত সত্ত্বেও হিজবুল্লাহ এখনো সশস্ত্র অবস্থায় রয়েছে।

এদিকে, ইসরায়েলী বাহিনী লেবাননে হিজবুল্লাহর অবকাঠামোগুলোয় হামলা চালানোর ঘোষণা দিয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement
হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন সরকার