গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল ৭০ ফিলিস্তিনির

ডেস্ক, রাজনীতি ডটকম

গাজায় ইসরাইলি হামলায় নিহত হয়েছেন আরও ৭০ ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অনেকে। এছাড়া ইসরাইলের অব্যাহত হামলায় উপত্যকাটির উত্তরাঞ্চলের একমাত্র হাসপাতাল ‘আল-আওদা’ অকার্যকর হয়ে গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে আবাসিক ভবনগুলোতে ইসরাইলি হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন।

দেইর এল-বালাহ থেকে আলজাজিরার তারেক আবু আযযুম বলেছেন, বুরেইজ হামলায় আহতদের আল-আওদা হাসপাতাল এবং আল-আকসা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

আযযুম বলেন, ‘জরুরি বিভাগে সতর্কতা জারি করা হয়েছে। কারণ জরুরি পরিষেবা জানিয়েছে, তারা হামলার স্থান থেকে হতাহতদের উদ্ধার করতে কমপক্ষে ৩০ মিনিট সময় ব্যয় করেছে।’

ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়ায় একটি কিন্ডারগার্টেন এবং আযযম পরিবারের একটি বাড়িতে হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার (২৯ মে) গাজার কেন্দ্রস্থলে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের নতুন ত্রাণ বিতরণ কেন্দ্রে একাধিক বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপত্যকাটির বিভিন্ন অঞ্চলে ইসরাইলি সেনাদের আক্রমণে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। এরমধ্যে কয়েকজন নিহত হয়েছেন গাজা সিটির সারায়া জংশনে বিমান হামলায়।

অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, উত্তর গাজার ‘আল-আওদা’ হাসপাতাল আর কার্যকর নেই। ইসরাইলি বাহিনীর সরাসরি আদেশে হাসপাতাল খালি করা হয়েছে। এখনও সেখানে কয়েকজন রোগীসহ অর্ধশতাধিক মানুষ অবস্থান করছেন। রাস্তাগুলো চলাচলের অযোগ্য হয়ে যাওয়ায় যন্ত্রপাতি সরানোরও সুযোগ নেই।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

পাইলট উদ্ধারে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা, ৫ ইরানি নিহত

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ হামলায় অন্তত পাঁচ ইরানি নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

১৭ ঘণ্টা আগে

মার্কিন গোয়েন্দাদের সতর্কবার্তা— এত সহজে হরমুজ প্রণালি খুলছে না ইরান

‘হরমুজ প্রণালি’ এককভাবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। এই প্রণালি খুলে দিতে একের পর এক আলটিমেটাম ও হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাতে কাজ হয়নি। উলটো সবশেষ এক মার্কিন গোয়েন্দা তথ্য বলছে, ইরানের পক্ষ থেকে সহজে বা দ্রুত এই প্রণালি খুলে দেওয়ার সম্ভাবনা খুব কম।

১ দিন আগে

ইরানে ভূপাতিত মার্কিন বিমানের পাইলট উদ্ধার: ট্রাম্প

উদ্ধার অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে সজ্জিত ডজনখানেক বিমান’ পাঠায়। অভিযানের সময় ওই কর্মকর্তা কিছুটা আহত হলেও তার অবস্থা আশঙ্কামুক্ত।

১ দিন আগে

পাইলট উদ্ধার করলেও ইরানে আটকা পড়েছে মার্কিন স্পেশাল ফোর্স

আলজাজিরা বলেছে, যুক্তরাষ্ট্রের সূত্রটি জানিয়েছে, গতকাল রাতে নিখোঁজ বিমানের ক্রুকে শনাক্ত করা সম্ভব হয়। এরপর তাকে উদ্ধারে অভিযান শুরু হয়। কিন্তু তখন ব্যাপক বাধার মুখেও পড়তে হয় তাদের।

১ দিন আগে